Editorial News 24

সালমান শাহ হত্যা মামলার আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে: ওসি ওমর ফারুক

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সালমান শাহ হত্যা মামলার আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে: ওসি ওমর ফারুক l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর এবার তাদের অবস্থান শনাক্তকরণের কাজ চলছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক

গত ২০ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়। এর একদিনের মধ্যেই রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে নতুন হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। অন্যান্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদ

ওসি ওমর ফারুক বলেন, “আসামিদের কয়েকজন দেশের বাইরে অবস্থান করছেন, আবার অনেকে দেশে আছেন। দেশে থাকা আসামিরা যেন পালাতে না পারেন, সে বিষয়ে ইতোমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। আমরা দ্রুত তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “আমরা যতটা সম্ভব দ্রুত কাজ করছি। আশা করা হচ্ছে খুব শিগগিরই ১১ অভিযুক্তকেই আইনের আওতায় আনা সম্ভব হবে।”

উল্লেখ্য, নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। তখন বিষয়টি আত্মহত্যা বলে দাবি করেন তার স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে— এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন