Editorial News 24

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ছাত্র সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ছাত্র সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

জাতীয় সংগীত এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর নির্বাচন কমিশনাররা চাকসুর গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠান চলাকালীন অডিটোরিয়ামে হঠাৎ করেই হট্টগোলের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্র উপদেষ্টা জাহিদুর রহমান শিক্ষার্থীদের ‘ভেড়ার পাল’ বলে সম্বোধন করেন। এতে তারা ক্ষোভ প্রকাশ করে তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে শপথ গ্রহণ পুনরায় শুরু হয়।

এরপর কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন