Editorial News 24

আরও বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আরও বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ এবং আগামী ১ জুলাই থেকে ১৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা সচিব রেহানা পারভীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়

এর আগে গেল রোববার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকরা তা গ্রহণ না করে আন্দোলন অব্যাহত রাখেন। নতুন সিদ্ধান্ত ঘোষণার পর তাদের আন্দোলন থেকে সরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা স্বস্তি পেয়েছেন বলে জানা গেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন