Editorial News 24

“চট্টগ্রামে কারখানায় ভয়াবহ আগুন, সেনা ও নৌবাহিনী নিয়ন্ত্রণে সহায়তা করছে”

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

“চট্টগ্রামে কারখানায় ভয়াবহ আগুন, সেনা ও নৌবাহিনী নিয়ন্ত্রণে সহায়তা করছে” l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় একটি কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ভয়াবহ আগুন লেগেছে। দুপুর ২টার দিকে সেক্টর-১, ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’-এর আট তলায় প্রথমে আগুন লাগে এবং পরে নিচের দুটি ফ্লোরে দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ১০ মিনিটে খবর পাওয়া মাত্রই ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া সেনা ও নৌবাহিনীও উদ্ধার এবং আগুন নেভাতে সহায়তা করছে।

কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও বেশি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, আটকে পড়া ২৫ জনকে উদ্ধার করা হয়েছে, তারা ধোঁয়ায় আটকা পড়ে ছিলেন। সবাই নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান জানান, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন