Editorial News 24

চাকসু নির্বাচনে সূর্য সেন হলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

চবি চাকসু নির্বাচনে সূর্য সেন হলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল
Picture of Desk Reporter

Desk Reporter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা, আর জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে প্রধান নির্বাচন কমিশনার ও সদস্যসচিবের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আল আমীন এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট, আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৩০ ভোট
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৭৫ ভোট, যেখানে ছাত্রদলের মো. শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট
এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ১৭০ ভোট, আর শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩টি প্যানেল অংশ নেয় এবং ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯০৮ জন প্রার্থী।

ব্যালট পেপারে ভোটগ্রহণ শেষে গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী মাত্র ৪৭ জন।

মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়, এবং হল সংসদের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু রাখতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগের সভাপতিদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন