ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছেন, ২০৩৪ সালের বিশ্বকাপ সৌদি আরবে আয়োজিত হলেও জুন-জুলাইয়ে আয়োজন করা সম্ভব নাও হতে পারে। শীতপ্রধান পশ্চিমা দেশগুলোর তুলনায় প্রাচ্যের গ্রীষ্মে তাপমাত্রা অত্যন্ত বেশি হওয়ায়, জুন-জুলাইয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন করলে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। সৌদি আরবে ওই সময় তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইতালির রোমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সাধারণ সভায় এ বিষয়ে আভাস দিয়েছেন। তিনি বলেন, ২০৩৪ সালের বিশ্বকাপ শীতকালে আয়োজনের সম্ভাবনা রয়েছে, কিন্তু ওই সময় রমজান হওয়ায় টুর্নামেন্ট হয়তো ২০২৫ সালের শুরুতে সরিয়ে দেওয়া হতে পারে। তিনি আরও জানান, শুধু সৌদি আরব নয়, অন্যান্য বিশ্বকাপের সময়সূচি নিয়েও ফিফা পুনর্বিবেচনা করছে।
ইনফান্তিনোর মতে, ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুম সাধারণত মধ্য-আগস্টে শুরু হয়ে মধ্য-মে শেষ হয়। বিশ্বকাপের সময়সূচি পরিবর্তন হলে, ইউরোপীয় মৌসুমের সমাপ্তিও মধ্য-জুনে সরিয়ে আনা যেতে পারে। তিনি বলেন, “খেলার জন্য সেরা মাস হচ্ছে জুন, কিন্তু ইউরোপে এটি ব্যবহার হয় না। তাই সূচি পরিবর্তন নিয়ে আলোচনা চলছে এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”








