Editorial News 24

নারায়ণগঞ্জে মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি, ১০ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

নারায়ণগঞ্জে মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি, ১০ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি মাদ্রাসায় দশ বছরের এক ছাত্রকে ভয় দেখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭)-কে বিক্ষুব্ধ এলাকাবাসী গণপিটুনি দিয়েছেন। ঘটনা ঘটে বুধবার (৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি এলাকার ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে শিক্ষক মো. সাইফুল ইসলাম ছাত্রটিকে ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে ছাত্রটি মাদ্রাসার প্রিন্সিপালকে বিষয়টি জানালে প্রিন্সিপাল শিশুটিকে চুপ থাকতে এবং ঘটনা লুকাতে বলেছিলেন। বুধবার রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষিপ্ত জনতা শিক্ষক ও প্রিন্সিপালকে ধরে গণপিটুনি দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি। অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হবে।’

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন