Editorial News 24

রাজশাহী সীমান্তে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি আটক

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

রাজশাহী সীমান্তে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি আটক l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ১৫৬ কেজি ওজনের দূর্লভ কষ্টি পাথরের মূর্তি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক বাজারমূল্য এক কোটি ছাপ্পান্ন লাখ টাকা

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে সহকারী পরিচালক মো. সোহাগ মিলনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে বাঘা উপজেলার পাকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। রাজশাহী ১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তিটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নবস্তু পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন