Editorial News 24

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৭৮২ জন ভর্তি

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮২ জন রোগী l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৫ জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৬৮৯ জনে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের শেষ দিকে, রোববার (৫ অক্টোবর) একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু ঘটে। এ অবস্থায়, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান সকলকে জ্বর হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করার এবং শনাক্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

ডা. মঈনুল আহসান বলেন, ‘একদিনে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা যায়, মৃত ৯ জনের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি হওয়ার দিনই মারা গেছেন। তাই সকলকে সতর্ক থাকার এবং জ্বরের সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন