সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু ঘটেনি। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর স্থানভিত্তিক সংখ্যা নিম্নরূপ:
- বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬ জন
- চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৪ জন
- ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৪ জন
- ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৫৬ জন
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৩৫ জন
- ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৮ জন
একই সময়ে ৩০৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৫,৯৮৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৪৮,৪৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬০.৬% পুরুষ এবং ৩৯.৪% নারী।








