Editorial News 24

এশিয়ান কাপ স্বপ্ন টিকিয়ে রাখতে হংকং ম্যাচকে ডু অর ডাই দেখছেন জামাল ভূঁইয়া

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

এশিয়ান কাপ স্বপ্ন টিকিয়ে রাখতে হংকং ম্যাচকে ডু অর ডাই দেখছেন জামাল ভূঁইয়া l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে সামনে হংকং চ্যালেঞ্জ। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে এই ম্যাচটি এখন ডু অর ডাই। আগামী ৯ অক্টোবর ঢাকায় নিজেদের মাঠে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে অ্যাওয়ে ম্যাচ।

বর্তমান পয়েন্ট টেবিলে ‘সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকংয়ের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে সিঙ্গাপুর শীর্ষে, হংকং আছে দুইয়ে। বাংলাদেশ ও ভারতের ঝুলিতে ১ পয়েন্ট করে থাকলেও গোল ব্যবধানের কারণে বাংলাদেশ তিনে, ভারত চার নম্বরে।

এই পরিস্থিতিতে হংকং ম্যাচের গুরুত্ব নিয়ে জামাল ভূঁইয়া বলেন, “আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদেরকে ম্যাচটি জিততেই হবে। হংকং এখন শীর্ষে, তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশ যদি হংকংয়ের বিপক্ষে হারে, তাহলে কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও কার্যত বিদায় নিতে হবে লাল-সবুজদের। তবে হোম ম্যাচের কারণে কিছুটা সুবিধা দেখছেন জামাল, যদিও মাঠে পারফরম্যান্সকেই তিনি মূল চাবিকাঠি মনে করছেন।

প্রস্তুতি ম্যাচের ঘাটতিও তুলে ধরেন অধিনায়ক। নেপালের বিপক্ষে নির্ধারিত দুটি ম্যাচের একটি বাতিল হওয়ায় সেটিকে বড় সীমাবদ্ধতা হিসেবে দেখছেন তিনি। তবুও আশাবাদী জামাল বললেন, “আমাদের একটি প্রস্তুতি ম্যাচ হলে ভালো হতো। তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও আমরা জয় পাওয়ার জন্য লড়ব।”

বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাওয়ায় উচ্ছ্বসিত অধিনায়ক বলেন, “ফুটবল এখন নতুন ল্যান্ডস্ক্যাপে যাচ্ছে। আগে মানুষ এত খোঁজ রাখত না, এখন সবাই জানতে চায় ম্যাচ কবে, কেমন হলো।”

কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিয়মিত একাদশে না থাকা প্রসঙ্গে জামাল জানান, তিনি সবসময় খেলতে চান। “খেলতে না পারলে আমারও খারাপ লাগে। এটা সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন