Editorial News 24

রাজনৈতিক সংকট সমাধানে ঐকমত্যের খোঁজে গণতন্ত্র মঞ্চ ও পাঁচ বাম দলের বৈঠক

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

রাজনৈতিক সংকট সমাধানে ঐকমত্যের খোঁজে গণতন্ত্র মঞ্চ ও পাঁচ বাম দলের বৈঠক l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

বর্তমান রাজনৈতিক সংকট ও নির্বাচনী অচলাবস্থা নিরসনের লক্ষ্যে বৈঠকে বসেছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলসমূহ এবং দেশের পাঁচটি বামপন্থি রাজনৈতিক দল। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং জাতীয় গণফ্রন্টের শীর্ষ নেতারা।

বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিদ্যমান মতানৈক্য দূর করার পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বিচারপ্রক্রিয়া, রাজনৈতিক সংস্কার, গণভোট এবং নির্বাচনের পথরেখা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বৈঠক শেষে জোনায়েদ সাকি বলেন, “জুলাই সনদের আইনী প্রক্রিয়া বাস্তবায়ন, গণভোটের আয়োজন এবং ভবিষ্যত সংসদীয় কাঠামোর মৌলিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক সংকট সমাধানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি দল ও জোটের ভূমিকা কী হবে সে বিষয়েও আলোচনা হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন