Editorial News 24

সাকিবকে ঘিরে নতুন করে আসিফ মাহমুদের পোস্ট, ক্রিকেটপাড়ায় তোলপাড়

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সাকিবকে ঘিরে নতুন করে আসিফ মাহমুদের পোস্ট, ক্রিকেটপাড়ায় তোলপাড় l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইঙ্গিত করে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার পর দেওয়া পোস্টে তিনি বেশ কিছু কঠোর বক্তব্য রাখেন, যা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এর আগে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। সেই প্রসঙ্গ টেনে গতকালই আসিফ মাহমুদ একটি পোস্ট দেন, যার জবাবও দিয়েছিলেন সাকিব। তবে আজকের পোস্টে আরও তীব্র ভাষায় তিনি সাকিবের নাম না করে ইঙ্গিত করেন।

আসিফ মাহমুদ লিখেছেন—
“ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠেনা। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.”

এই পোস্ট প্রকাশের পর ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত অবস্থান ঘিরে ক্রিকেটারদের নিয়ে সামাজিক মাধ্যমে চলমান এই পাল্টাপাল্টি বক্তব্য দলের ভেতরে অস্থিরতা তৈরি করতে পারে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন