Editorial News 24

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যু

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যু l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হন নূরুল মজিদ। তখন থেকে তিনি বন্দি ছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। গত ২৭ সেপ্টেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর র‌্যাব জানিয়েছিল, নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করা হয়।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ সালে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে নবম (২০০৮) ও দশম (২০১৪) জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি।

নবম জাতীয় সংসদে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দশম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন