সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট তিন জনের বিরুদ্ধে দায়ের হওয়া আরেকটি মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার তদন্ত কর্মকর্তা ৫৪তম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করবেন।
এর আগে রোববার জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এ ভিডিওগুলো দেখে আদালত কক্ষে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, আত্মরক্ষার্থে নয়, বরং পরিকল্পিতভাবে জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যা চালানো হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করবেন।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিনও আজ ধার্য রয়েছে।








