Editorial News 24

ভারত ম্যাচের আগে লিটন দাসকে নিয়ে শঙ্কায় বাংলাদেশ দল

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ভারত ম্যাচের আগে লিটন দাসকে নিয়ে শঙ্কায় বাংলাদেশ দল l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিনও অধিনায়ক লিটন দাসকে ঘিরে দুশ্চিন্তা কাটেনি দলীয় ব্যবস্থাপনায়। শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করলেও ভারতের বিপক্ষে নামার আগে টাইগার শিবিরে এসেছে অপ্রত্যাশিত দুঃসংবাদ।

সোমবার (২২ সেপ্টেম্বর) আইসিসি একাডেমি গ্রাউন্ডে ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎ কোমরে ব্যথা অনুভব করেন লিটন। দ্রুত দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর অনুশীলন মাঝপথে ছেড়ে যান বাংলাদেশ অধিনায়ক।

প্রথমদিকে বিষয়টি গুরুতর মনে না হলেও এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘লিটনকে বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও মেডিকেল টেস্ট ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার খেলা নির্ভর করছে পরীক্ষার ফলাফলের ওপর।’

ভারতের বিপক্ষে লিটন অনুপস্থিত থাকলে সেটি হবে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। পাশাপাশি প্রশ্ন দেখা দিয়েছে—তিনি খেলতে না পারলে অধিনায়কের দায়িত্ব কাকে দেয়া হবে, কারণ এই আসরে লিটনের সহ-অধিনায়ক হিসেবে কাউকে ঘোষণা করেনি বিসিবি।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, লিটন দাসকে একাদশে দেখা যাবে কিনা সেই ঘোষণার।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন