Editorial News 24

বিএনপির কাছে ৩০ আসন চাওয়ার খবরে প্রতিক্রিয়া দিল জামায়াত: মির্জা ফখরুলের বক্তব্যকে ‘অসত্য’ আখ্যা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বিএনপির কাছে ৩০ আসন চাওয়ার খবরে প্রতিক্রিয়া দিল জামায়াত: মির্জা ফখরুলের বক্তব্যকে ‘অসত্য’ আখ্যা l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

জাতীয় রাজনীতিতে বিএনপির কাছে ৩০টি আসনের দাবি নিয়ে প্রকাশিত খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করার জন্য যেসব মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও প্রতিহিংসাপরায়ণ।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ থেকে আমরা এমন অসত্য ও অমর্যাদাকর বক্তব্য আশা করি না। যদি এটি তার হয়ে থাকে, তাহলে আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

জামায়াত নেতা প্রশ্ন তোলেন, যদি তারা ৩০টি আসনের দাবি করত, তাহলে কার কাছে এই দাবি করা হয়েছিল তার প্রমাণ জনগণের সামনে উপস্থাপন করা হোক। তিনি স্পষ্ট করেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান রাজনীতির সঙ্গে কোনোভাবেই আসন চাওয়ার রাজনীতি যুক্ত নয়।”

তিনি আরও বলেন, মির্জা ফখরুল যদি নিজের বক্তব্যের প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। অধ্যাপক পরওয়ার মির্জা ফখরুলের ভাষার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর মর্যাদা ও রাজনীতি নিয়ে এমন তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যের বিচার জনগণের ওপর ছেড়ে দিলাম।”

অধ্যাপক পরওয়ার মনে করিয়ে দেন, জামায়াতের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য এবং তাদের চূড়ান্ত লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ভবিষ্যতে বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন