Editorial News 24

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতিতেই নিউইয়র্কে হামলা: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতিতেই নিউইয়র্কে হামলা: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি সরকারের তীব্র সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “ক্রমাগত হামলা চলছে, অথচ সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রশাসনের ভেতরের কিছু লোক তথ্য পাচার করছে, ফলে এসব হামলার ঘটনা ঘটছে।”

তিনি নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেন এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের নাম প্রকাশেরও দাবি জানান তিনি।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এনসিপি নেতাদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগপন্থী কয়েকজন কর্মী।

এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা প্রয়োগ করা হয়। পাল্টা প্রতিবাদে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় নেতারা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন