Editorial News 24

ব্যালন ডি’অরের মঞ্চে পিএসজির দাপট, মেয়েদের সেরা আর্সেনাল

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ব্যালন ডি'অরের মঞ্চে পিএসজির দাপট, মেয়েদের সেরা আর্সেনাল l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

গত রাত (২২ সেপ্টেম্বর) প্যারিসের থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠিত হলো ৬৯তম ব্যালন ডি’অর সেরেমনি। সব জল্পনাকে উড়িয়ে দিয়ে স্পেনের লামিনে ইয়ামালকে হারিয়ে বর্ষসেরা ফুটবলারের ব্যালন ডি’অর জিতেছেন ওসমান দেম্বেলে। দেম্বেলের সঙ্গে সাফল্যের ধারা ধরে রেখেছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের আসরে বেশিরভাগ পুরস্কারই প্যারিসিয়ানদের দখলে গেছে।

গত মৌসুমে প্রথম ফরাসি ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখানো পিএসজি-র অসাধারণ পারফরম্যান্সের জন্য বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্লাবটির উইঙ্গার ওসমান দেম্বেলে। এছাড়া পিএসজি জিতেছে ছেলেদের বর্ষসেরা ক্লাবের খেতাব। মেয়েদের বর্ষসেরা ক্লাবের খেতাব জিতেছে আর্সেনাল

পিএসজি গত মৌসুমে ইন্টার মিলানকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল। ঘরোয়া ফুটবলেও লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, ফ্রেঞ্চ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জেতেছে প্যারিসিয়ানরা। ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে হারলেও বর্ষসেরা ক্লাবের খেতাবের কৃতিত্বকে দলবদ্ধ অর্জন বলছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। পোডিয়ামে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ ও পেশাদারদের সামনে দাঁড়াতে পারাটা সম্মানের। আমাদের সকল খেলোয়াড়, অধিনায়ক মার্কিনিয়োস, কোচ ও টেকনিক্যাল স্টাফদের ধন্যবাদ–তাদের ছাড়া এসব সম্ভব হতো না।’

বর্ষসেরা খেলোয়াড় ও ক্লাবের পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক ইয়াসিন ট্রফি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, আর সেরা কোচ হয়েছেন লুইস এনরিক
মেয়েদের ফুটবলে আর্সেনাল জিতেছে বর্ষসেরা ক্লাবের খেতাব। ফাইনালে বার্সেলোনার আধিপত্য ভেঙে ১-০ গোলে জয়লাভ করে নতুন ইউরোপীয় চ্যাম্পিয়ন হওয়ায় এই পুরস্কার অর্জন করেছে ইংল্যান্ডের ক্লাবটি। ম্যানেজার রেনে স্লেগারস নারী ফুটবলে ক্লাবটির দীর্ঘমেয়াদী নিবেদন এবং সমর্থক ও সংগঠনের সকলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন