Editorial News 24

ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন গোয়েন্দা স্থাপনা এবং সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, “অপারেশন ট্রু প্রমিজ ৪”-এর অংশ হিসেবে ২৪ মার্চ ৭৯তম দফার প্রতিশোধমূলক হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। হামলায় খাইবার-শেকান, এমাদ ও সেজ্জিল ক্ষেপণাস্ত্র এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন […]

হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপ, মগবাজার ছাড়া নবীন ফ্যাশনের বাকি শাখা চলবে

খুব দ্রুতই আকর্ষণীয় অফার নিয়ে মগবাজার ব্যতীত নবীন ফ্যাশনের অন্যান্য শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, “ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করা হওয়ায় এবারের ঈদ আনন্দ উৎসব চলবে ১৫ দিন-ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান […]

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭টি ইভেন্ট

জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়ার গুরুত্ব আরও বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী। […]

২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সকল স্তরের জনগণ এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই […]

ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরান ইসরায়েলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। মাত্র ৪০ মিনিটের মধ্যে তেহরান থেকে ইহুদিবাদী ভূখণ্ডে চার দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে চার দফায় ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা ঘটেছে। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকার কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও […]

গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, দু’জন গ্রেফতার

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দায়িত্বে অবহেলার কারণেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। গ্রেফতার হওয়া দুই গেটম্যান হলেন মো. হেলাল (৪১) ও মো. কাওছার হোসেন (২০)। বুধবার রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম […]

কক্সবাজার সৈকতে ভিড়ে হারিয়ে যাচ্ছে শিশুরা, ৩ দিনে উদ্ধার ২৮ জন

ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। বাড়তি ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু হারিয়ে যাওয়ার ঘটনাও। অভিভাবকদের অসতর্কতার কারণে সৈকতের বালুচরে খেলতে থাকা অনেক শিশু ভিড়ের মধ্যে দলছুট হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া এসব শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ট্যুরিস্ট পুলিশ। গত তিন দিনে সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে হারিয়ে […]

ডিজেলের মজুত পর্যাপ্ত, পেট্রোল-অকটেনে শঙ্কা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অচলাবস্থা তৈরি হওয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে দেশের সরকারি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ের মধ্যে নতুন চালান দেশে না পৌঁছালে আগামী ১০ দিনের মধ্যে শোধনাগারের কার্যক্রম ব্যাহত হতে পারে। ইস্টার্ন […]

বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী […]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এই যুদ্ধ চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, […]