Editorial News 24

হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেপ্তার করা হয়েছে। তাদের ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত বিষয়, তাই পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করার উপযুক্ত নয়। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স […]

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এদিকে ইসরায়েলের […]

তীব্র হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার প্রায় অপরিবর্তিত

গত এক সপ্তাহ ধরে টানা বিমান হামলা চালানো হলেও ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদন অনুযায়ী, লঞ্চারের সংখ্যা অপরিবর্তিত থাকার অর্থ হলো ছোট ও মোবাইল লক্ষ্যবস্তু শনাক্ত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। বিশেষ করে […]

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা, তেলের দাম বাড়ছে না: মন্ত্রী

ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবহন ভাড়া বাড়ানো বা যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না এবং পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হবে। শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে […]

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমল গরমের তাপ

চৈত্রের শেষ দিকে রাজধানী ঢাকায় তাপমাত্রা বাড়তে শুরু করলেও শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে রোদের দেখা মিললেও বিকেলের পর মেঘ আরও ঘন হতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি শুরু হয় এবং দমকা […]

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনা কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে […]

দুবাইয়ে বিস্ফোরণ, আতঙ্ক ছড়াল শহরে

দুবাই শহরের কেন্দ্রীয় অংশে শুক্রবার জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণের পর আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায়। বার্তা সংস্থার প্রতিবেদক জানিয়েছেন, তিনি দুটি বিস্ফোরণের তীব্র শব্দ শুনেছেন, যার প্রভাব পড়ে আশেপাশের ভবনগুলোতে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসাবশেষে একটি ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর […]

ইরানের হামলার পর ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার আশঙ্কা বাড়ায় অনেক ঘাঁটি খালি করে কৌশলগত অবস্থান নিয়েছে মার্কিন বাহিনী। এই পরিস্থিতিতে হাজার হাজার মার্কিন সেনা ও কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবাসন সংকট দেখা দেওয়ায় তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে অস্থায়ীভাবে […]

আলী খামেনির স্ত্রীর মৃত্যুর গুঞ্জন, যা জানাল ইরানের গণমাধ্যম

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার (১২ মার্চ) জানায়, হামলায় তিনি গুরুতর আহত হলেও বেঁচে আছেন। তার মৃত্যুর যে খবর ছড়িয়েছিল, তা সঠিক […]

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশি

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতদের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর […]