হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, নতুন বার্তা দিল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করায় একটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘সেফসিয়া বিষ্ণু’ নামের একটি ট্যাঙ্কারকে পারস্য উপসাগরের উত্তরের অংশে লক্ষ্যবস্তু […]
ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরান ইন্টারন্যাশনাল ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এসব হামলা প্রতিহত করতে তাদের আকাশ […]
স্পিকার হওয়ার পর দলীয় পদ ছাড়লেন হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় নিজেই বিষয়টি জানান তিনি। এর আগে একই দিন সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, স্পিকার জাতীয় সংসদের একটি […]
রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এর আগে ১১ দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ করেন। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম […]
অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই অবস্থায় তার সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৭টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও […]