মার্কিন রণতরীতে অগ্নিকাণ্ড, আহত দুই নাবিক

মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নাবিক আহত হয়েছেন। ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, জাহাজটির লন্ড্রি বা কাপড় ধোয়ার অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে নৌসেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আহত নাবিকদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। […]
দ্য হানড্রেড: মুস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় নিয়েছে বার্মিংহাম ফিনিক্স

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একশ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেড-এর নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন। তাকে বার্মিংহাম ফিনিক্স ১ লাখ পাউন্ডে কিনেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। টি–টুয়েন্টি হিসেবে স্বীকৃত এই ১০০ বলের খেলা, দ্য হানড্রেডে এবারই প্রথম খেলবেন মুস্তাফিজ। লন্ডনে বৃহস্পতিবার নিলামের তৃতীয় ও শেষ ধাপে মুস্তাফিজের জন্য বার্মিংহাম […]
বাস-মাইক্রোবাস সংঘর্ষ বর-কনেসহ নিহত ১৪

খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে কনেসহ ১৩ জনই একই পরিবারের সদস্য। রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বুধবার বেলা ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে […]
ইরাকের ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, মার্কিন সৈন্য আহত

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন। হামলার সময় ব্রিটিশ বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও আরও কয়েকটি ড্রোন ঘাঁটির ভিতরে আঘাত হানে। এই হামলা যুদ্ধ শুরুর পর ব্রিটিশ ঘাঁটিতে তৃতীয় সফল হামলা হিসেবে ধরা হচ্ছে। ঘাঁটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে ‘ওয়ান-ওয়ে অ্যাটাক […]
পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা, নিহত ১

পারস্য উপসাগরে ইরানের হামলায় একজন মার্কিন ট্যাঙ্কার ক্রু নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই জন। ইরানের বিপ্লবী গার্ড কর্পস অনুমতি ছাড়া চলাচল করা নৌযানগুলোকে লক্ষ্য করে বুধবার রাতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। হামলার ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরকবাহী নৌকা মার্কিন মালিকানাধীন একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান […]
সংসদের হেডফোনে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা: ব্যারিস্টার আরমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য ব্যবহার্য হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি জানান, হেডফোনের সাউন্ড কোয়ালিটি এতটাই নিম্নমানের, ব্যবহার করতে গিয়ে তার কানে ও মাথায় ব্যথা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এই […]
মধ্যপ্রাচ্যের আরও দুই দেশের বাহিনী প্রস্তুত: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে এবং নির্দেশ পেলে তারা তাদের কার্যক্রম শুরু করবে।” বৃহস্পতিবার (১২ মার্চ) সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে তিনি এসব […]
ফুটবল বিশ্বকাপ বর্জন ইরানের

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া থেকে ইরান নিজেদের নাম প্রত্যাহার করেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনয়ামালি বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বর্তমান যুদ্ধাবস্থা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তিনি এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনীয়’ হিসেবে উল্লেখ করেছেন। আহমদ দুনয়ামালি বলেন, […]
খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বক্তব্যের কারণে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। রাষ্ট্রপতির ভাষণ চলাকালেই জামায়াত ও এনসিপির নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদ থেকে ওয়াক আউট করে। ওয়াক আউটের পর জামায়াতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন একজন অপরাধী। তিনি সব খুনির সহযোগী ছিলেন এবং কোনো খুনের ঘটনায় ব্যবস্থা নেননি। […]
ইরানের উপ-গোয়েন্দা মন্ত্রী নিহত

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির উপ-গোয়েন্দা মন্ত্রী আকবর গাফফারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সংবাদ সংস্থা আইএলএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বিমান হামলায় তেহরানের বিভিন্ন নিরাপত্তা ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এই হামলাতেই আকবর গাফফারি নিহত হন। আকবর গাফফারি এর আগে ইরানের পূর্ব […]