Editorial News 24

ইরাকের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে বললেন, প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলায় ইরাক ব্যবহার করা যাবে না

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর জন্য ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া’ আল-সুদানী। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, আল-সুদানি জোর দিয়ে বলেছেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন কোনো প্রতিবেশী […]

ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলায় ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় ২৮ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকা ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের […]

ইরানের আরেকটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের মধ্যাঞ্চলের খোমেইন শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, এই হামলায় হাফেজ খোমেইনি স্কুল এবং এর আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুলটির পাশের আবাসিক এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত […]

রাইড শেয়ার মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে আতঙ্ক কমাতে রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আপাতত এই সিদ্ধান্ত মহানগর এলাকাগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। মঙ্গলবার (১০ মার্চ) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি […]

নেতানিয়াহু এখন কোথায়? জল্পনা ছড়ালেও নিশ্চিত তথ্য নেই

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘আহত বা নিহত’ হয়েছেন—এমন দাবি ঘিরে জল্পনা ছড়িয়েছে ইরানের কয়েকটি গণমাধ্যমে। গত কয়েক দিন ধরে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়া এবং কোনো ভিডিও বার্তা না দেওয়ায় এই আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকার পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ […]