ইরানের পতন হলে রাশিয়ার অবস্থান কতটা নিরাপদ?

ইরানজুড়ে চলমান ইসরায়েল-মার্কিন বিমান হামলা রাশিয়ার কাছে কোনো বড় অপ্রত্যাশিত ঘটনা ছিল না। ‘টুয়েলভ ডে ওয়ার’ এবং পরবর্তী ভূ-রাজনৈতিক পরিস্থিতি মস্কোকে সতর্ক করে দিয়েছিল যে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত অনিবার্য। এখন ক্রেমলিন কেবল যুদ্ধের সম্ভাবনা নয়, বরং তেহরানে সম্ভাব্য শাসন পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রেখেছে। ২০১৭–১৮ সালের বিক্ষোভের সময় রাশিয়া দীর্ঘ নীরবতার পর আসাদ সরকারের সমর্থন […]
ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরান নিয়ে প্রস্তাব পুতিনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আলাপে তিনি ইরান সংঘাত দ্রুত সমাধানের জন্য কিছু প্রস্তাব জানিয়েছেন। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ফোনালাপে পুতিন ইরান যুদ্ধের দ্রুত সমাধানের জন্য তার প্রস্তাবগুলো তুলে ধরেন। আলোচনায় ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক তেলের বাজারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার পরিস্থিতিও উঠে আসে। পুতিন বলেন, […]
লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬

লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২ মার্চ থেকে চালিয়ে যাওয়া এই হামলায় ৪৮৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ১ হাজার ৩১৩ জন। সর্বশেষ হামলায়, একটি ইসরায়েলি ড্রোন লেবাননের দক্ষিণাঞ্চলের বুর্জ রাহাল শহরে একটি গাড়ি নিশানা করে। এ ছাড়া বিমান হামলা চালানো হয়েছে সিফরা শহরে। সূত্র: আল জাজিরা
মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান, কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর আসে। প্রথমে চারটি ইউনিট […]
পাম্পে তেল নিতে গিয়ে পিস্তল বের করলেন সাংবাদিক

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে গাড়িতে তেল নেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটে গত রোববার বেলা তিনটার দিকে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সাংবাদিকের নাম সৈয়দ মাহমুদুল ইল্লাহ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে কর্মরত। পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স […]
সৌদি আরবে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সপ্তম মার্কিন সেনার মৃত্যু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে সপ্তম মার্কিন সেনা হিসেবে ২৬ বছর বয়সী সার্জেন্ট বেঞ্জামিন এন পেনিংটনের মৃত্যু হয়েছে। ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তিনি গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর রবিবার পেন্টাগন নিশ্চিত করেছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কেন্টাকির গ্লেনডেলের বাসিন্দা পেনিংটন কলোরাডোর ফোর্ট কারসনের ফার্স্ট […]
ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষের পর্যায়ে এসেছে। সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। বলা যায়, এটি প্রায় শেষ হয়ে গেছে।” তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী কার্যত নেই, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং তাদের বিমান বাহিনীর সক্ষমতাও এখন নেই। ট্রাম্প আরও বলেন, […]
ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট করার অভিযোগে বাহরাইন পুলিশ ৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন বাংলাদেশি, বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক। গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর।সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে বাহরাইন নিউজ এজেন্সি। গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বাহরাইনের অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেটের […]
ভোজ্যতেলের সংকট নেই, দাম বাড়ার আশঙ্কাও নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং এর দামও বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে সরবরাহও স্বাভাবিক রয়েছে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো […]
হাদির খুনির সঙ্গে সেলফি বিতর্ক, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমার একটি ছবি ঘিরে বিতর্ক ছড়িয়েছে। ফেসবুকে প্রকাশিত একটি ফটোকার্ডে তাদের পাশাপাশি বসা অবস্থায় দেখা যায়, যা দ্রুত ভাইরাল হয়। এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন জুমা। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া […]