রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা দীর্ঘদিন ধরেই চলছে এবং এটি নতুন কোনো বিষয় নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দুই দেশের সম্পর্ককে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সহায়তা পাচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে আরাগচি […]
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে হামলা চালানো হয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টেও এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম […]
অস্থিরতার মধ্যেই জেট ফুয়েলের দাম বাড়ল

চলতি মার্চ মাসের জন্য বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৯৫ টাকা ১২ পয়সা। ফলে লিটারপ্রতি দাম বেড়েছে ১৭ টাকা ২৯ পয়সা। রোববার (৮ মার্চ) এক বার্তায় এ তথ্য […]
পেট্রোল পাম্পের নিরাপত্তা জোরদারের অনুরোধ বিপিসির

দেশের সব ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, দেশে জ্বালানি তেল বিপণন পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক সংবাদ ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি […]
ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারীসহ দুইজনের ১৪ দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত। রোববার (৮ মার্চ) উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই নির্দেশ দেন। তবে বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে, […]
ওসমান হাদি হত্যাকাণ্ড: মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেপ্তার, তদন্ত তীব্র হচ্ছে

রাজনীতিক ও ছাত্র নেতা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় এসেছে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল করিম মাসুদ ও মোঃ আলমগীর শেখ, যারা অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ ও অবস্থান করছিল। পুলিশ সূত্রে জানা গেছে, তারা সরাসরি ঢাকা শহরে ওসমান হাদির হত্যার সঙ্গে […]
ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গোপন সূত্রে এসটিএফ জানতে পারে—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত দুই […]
হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ এসটিএফ। বিবৃতিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত […]
সোমবার থেকে বন্ধ সব বিশ্ববিদ্যালয়

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি […]