রাশিয়া ইরানকে দিচ্ছে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার গোয়েন্দা তথ্য: ওয়াশিংটন পোস্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তিনজন নাম না প্রকাশিত কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানগুলোর অবস্থান সম্পর্কিত তথ্য ইরানের হাতে তুলে দেওয়া হচ্ছে, যা তেহরানকে হামলার পরিকল্পনায় সহায়তা করছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রাশিয়ার সমর্থনের পরিমাণ কতটুকু […]
ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান

ইরান নতুন করে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার সকালের দিকে এই হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য কার্যকর ব্যবস্থা নিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এটি তাদের ২৩ তম দফায় ইসরায়েলের […]
তেহরান ও ইসফাহানে নতুন হামলা চালালো ইসরায়েল

ইরানের রাজধানী তেহরান ও ঐতিহাসিক শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এই হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তারা ইরানের শাসকগোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের আক্রমণ পরিচালনা করেছে। হামলার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। হামলা চলাকালীন তেহরান ও ইসফাহানের কয়েকটি গুরুত্বপূর্ণ […]
দেশের তেল মজুত পর্যাপ্ত, অযথা উদ্বিগ্ন হবেন না: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনও সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। তাই কেউ অযথা উদ্বিগ্ন হয়ে তেল মজুত করবেন না। শুক্রবার (৬ মার্চ) পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে তিনি বলেন, “একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে বলে মানুষের মধ্যে কিছু দুশ্চিন্তা দেখা দিয়েছে, তবে তেলের পর্যাপ্ত মজুত থাকায় […]
ইরান চালালো ‘খুররমশাহর-৪’ ক্ষেপণাস্ত্র, ইসরায়েল বিভ্রান্ত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইরান তাদের সর্বাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘খুররমশাহর-৪’ প্রয়োগের মাধ্যমে তেল আবিব ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে। শুক্রবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) তাদের ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর ১৯তম পর্যায়ে এই হামলা পরিচালনা করে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আক্রমণের লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর এবং ইসরায়েলি বিমানবাহিনীর ২৭ […]
গাজীপুরে মাদরাসাছাত্র হত্যাকাণ্ড: মূল আসামি গ্রেফতার

গাজীপুরে মাদরাসাছাত্র মাহাবুব ইসলাম রনিকে (১৩) হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় মূল আসামি ছাব্বির আহম্মেদ (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছাব্বির ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার তুলন্দর গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং বর্তমানে গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ। […]
“ছাত্রলীগও যে সাহস করেনি, তা শিবির প্রকাশ্যে করেছে”- ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সাংবাদিকদের ওপর যে হামলার সাহস কেউ দেখাতে পারেনি, তা শিবির প্রকাশ্যে করেছে। তিনি এই মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহত সাংবাদিকদের দেখতে ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে। রাকিব বলেন, সুস্থ হওয়ার পর যদি ছাত্রদল কোনো অন্যায় করে, সবার আগে তা খবর করা হবে। রবিবারের মধ্যে ঘটনার যথাযথ […]
সীমান্তে হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রীর ছেলে আহত

লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রী বেজেলাল স্মোটরিচের ছেলে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনা সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। হারেতজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতের অবস্থা গুরুতর নয়। এদিকে, নিরাপত্তার কারণে ইরান থেকে আজারবাইজানের কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী যেহুন বায়রামুভ জানিয়েছেন, তেহরানের দূতাবাস এবং তাবরিজে কনস্যুলেটের কর্মীদের সরানো হচ্ছে। এ পদক্ষেপের একদিন আগে অভিযোগ […]
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে। শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনও ইরানে সংঘাত সমাপ্তির নির্দিষ্ট সময়সীমা দেননি। তবে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার প্রশাসনের লক্ষ্য […]
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের তিন মার্কিন ঘাঁটি নাস্তানাবুদ

মধ্যপ্রাচ্যের তিন দেশের মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব সামরিক ঘাঁটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে কাতারের […]