বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের; চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির। উপনেতা নির্বাচিত হয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে নাহিদ ইসলাম–কে, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত […]
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিলের আবেদনও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনস্বার্থে দায়ের করা এ রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা […]
খোলা আকাশের নিচে শপথ, নতুন মন্ত্রিসভায় কে পেলেন কোন দপ্তর

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন তারেক রহমান। তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার শপথ নেন। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে […]