Editorial News 24

মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন ফুল ও মিষ্টি, নরওয়ে–ইতালি জানালো অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে তাঁর জন্য ফুল ও মিষ্টি পাঠিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তা গ্রহণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরওয়ের প্রধানমন্ত্রী জানান, […]

‘সাকিব-মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য মনে হয় না’

বাংলাদেশের দুই ক্রীড়াবিদ, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, আগে আওয়ামী লীগ সরকারের অংশ ছিলেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ৫ আগস্ট সরকার পতনের ফলে তাদের সংসদ সদস্যের পদও হারাতে হয়। এরপর দুজনের নামে হত্যা মামলাও দায়ের করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ পায়নি যে, মাশরাফি বা সাকিব হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছেন বা […]

নাহিদের বাসায় তারেক রহমানের সফর

সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি নাহিদের বাসায় পৌঁছান। জামায়াত আমির ডা. শফিকুর […]

শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নিতে ঢাকায় আসছেন দেশের ফেডারেল মিনিস্টার ফর প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেশাল ইনিশিয়েটিভস, প্রফেসর আহসান ইকবাল। এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান। ফাসিহ উল্লাহ জানান, পাকিস্তান সরকারের পক্ষ থেকে আহসান ইকবালকে এই উচ্চপদস্থ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তথ্যে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দলটি ২৯০টি আসনে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে। রোববার […]

দিনাজপুরে ভাঙচোরা আওয়ামী লীগ কার্যালয়ে স্লোগান, পরে অগ্নিসংযোগ

দিনাজপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও শহর কার্যালয়ের সামনে হঠাৎ করে কয়েকজন নেতা–কর্মীর উপস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান নিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাতজন নেতা–কর্মী কার্যালয়ের সামনে […]

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেড় বছর পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগান

পীরগঞ্জ উপজেলা-এ প্রায় দেড় বছর পর প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় নেতা-কর্মীরা। রোববার বিকেলে পৌর শহরের লিচুতলা এলাকায় জড়ো হয়ে তাঁরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ২৫ জন বিভিন্ন বয়সী ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে ‘জয় বাংলা’, ‘শেখ […]

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান; পরে ভাঙচুর

গণ–অভ্যুত্থানের পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো দলীয় নেতা–কর্মীদের উপস্থিতি দেখা গেছে। রোববার বিকেলে নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর একদল নেতা–কর্মী। এ সময় তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ […]

পুরো রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো পুরো রমজান মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে, পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য হাইকোর্টে […]

ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ জানান, আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি সিআইডি’র অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য […]