ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরসহ আশপাশের এলাকায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহনের ধীরগতির কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়ছেন উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। […]