ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। ভিডিওতে তাকে বলা শোনা যায়, বিএনপি ক্ষমতায় এলে এবং ভোটাররা অন্য কোনো দলকে ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না এবং বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেন, ভিডিওটি […]
রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান। আরিফুর রহমান জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে তাকে (রুহুল কবির রিজভী) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থতার জন্য রিজভী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও […]
সিলেটে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। যদিও এটি […]
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্ত্রী–স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সম্পদ বিবরণী প্রকাশ করে। প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাঁদের স্ত্রী–স্বামীর ৩০ জুন ২০২৪ […]
মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের কারণে জাতীয় নির্বাহী কমিটির সদস্য […]
‘যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না’- দেবীদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না।’ এই বক্তব্যটি আসে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত […]
ঢাকা‑৮: নির্বাচন উত্তপ্ত, নাসিরুদ্দিন পাটওয়ারী বনাম মির্জা আব্বাস

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা‑৮ এখন সম্পূর্ণভাবে উত্তেজনার আবরণে ঘেরা। এই আসনে দুই বিশিষ্ট প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নাসিরুদ্দিন পাটওয়ারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মির্জা আব্বাস মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাসিরুদ্দিন পাটওয়ারী:এনসিপির প্রধান সমন্বয়ক ও ঢাকা‑৮ আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারী গত কয়েক সপ্তাহ […]
৯৬ ঘণ্টা বিকাশ–নগদে লেনদেনে কড়াকড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএসের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হয়েছে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে, যা চলবে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই টানা ৯৬ ঘণ্টায় গ্রাহকেরা কিছু নির্দিষ্ট সেবা ব্যবহার করতে পারলেও […]
সিএনএনের প্রতিবেদন: জেন–জি আন্দোলনে সাফল্য, তবে নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

জেন–জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে গণ–অভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশে আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাখো তরুণ-তরুণী আশা করেছিলেন, এই আন্দোলন দেশকে একটি নতুন পথে এগিয়ে নেবে। ২০২৪ সালের গ্রীষ্মে টানা বিক্ষোভের মুখে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। বিক্ষোভকারীরা তাঁর সরকারি বাসভবনে ঢুকে পড়ার […]
নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক : ইইউর প্রধান পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র থেকে প্রশিক্ষিত ও সক্রিয় পর্যবেক্ষকেরা এই মিশনে অংশ নিয়েছেন। পাশাপাশি নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার মতো অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও […]