Editorial News 24

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গেজেট প্রকাশ

রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে একত্রিত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ৮ ফেব্রুয়ারি এই অধ্যাদেশ জারি করেন। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ সংযুক্ত হবে। […]

থাইল্যান্ডে আনুতিনের বিশাল জয়, গণভোটেও ‘হ্যাঁ’ প্রাধান্য

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। তার নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি দেশের রাজনৈতিক অস্থিরতা শেষ করে স্থিতিশীল সরকার গঠনের পথ খুলে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে আনুতিন সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে আকস্মিক নির্বাচন ঘোষণা করেন। নির্বাচনের আগে তার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ নয়, তবে প্রাথমিক ফলাফলে ৫০০ আসনের […]

ধর্মঘটের অচলাবস্থা কাটিয়ে পূর্ণ গতিতে ফিরল চট্টগ্রাম বন্দর

ধর্মঘটের কারণে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে চট্টগ্রাম বন্দর। জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো শুরু হয়েছে। একই সঙ্গে বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তরের কাজও পুরোদমে চলছে। কনটেইনার ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার এনে জাহাজে তোলার কার্যক্রমও পুনরায় শুরু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়। […]

ভারতকে ঘিরে বার্তার ইঙ্গিত, পাকিস্তানের চার দেশীয় ফোরাম প্রস্তাব

দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে নতুন একটি চার দেশীয় আঞ্চলিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। প্রস্তাবিত এই ফোরামে বাংলাদেশ, চীন, মিয়ানমার ও পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ উদ্যোগের মধ্য দিয়ে ইসলামাবাদ মূলত ভারতকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিতে চাইছে, যা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। পাকিস্তান […]