Editorial News 24

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

অবশেষে অবস্থান বদলেছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে সম্মত হয়েছে দেশটি। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নানা টানাপোড়েনের কারণে শুরুতে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান সরকার। সোমবার রাতে পাকিস্তান সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, খেলাধুলার চেতনা বজায় রাখা এবং বিশ্ব ক্রিকেটের ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই […]

শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন গণ-আন্দোলন ও সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা জরুরি।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব […]

মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটকেন্দ্রে মুঠোফোন নিয়ে যাওয়া নিয়ে যা বিভ্রান্তি তৈরি হয়েছে, তা সংশোধন করা হয়েছে। তিনি বলেন, ভোটার, প্রার্থী এবং তাদের এজেন্টরা মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, তবে গোপন কক্ষে ছবি তোলা যাবে না। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসি […]

বিএনপি জোট পেতে পারে ২০৮ আসন, জামায়াত জোটের সম্ভাবনা ৪৬: ইএএসডি জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) নতুন জনমত জরিপ প্রকাশ করেছে। জরিপে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে, আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬। এছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) […]

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের আন্দোলনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের হাতেই নতুন দেশ গড়ার কাজ করছেন। তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে পারিবারিক পরিচয় নিয়ে দেশের পরিচালকের আসনে কেউ বসতে পারবে না। রাষ্ট্র হবে সবার জন্য এবং সরকার হবে জনগণের।” সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি […]

নাহিদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে এ রিট দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। […]

দেশ গঠনে জনগণের রায় চাইলেন তারেক রহমান

বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের রায় চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আর মাত্র দুদিন পরই বাংলাদেশের বহু প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য গত ১৬ বছরে বহু […]

বিএনপির প্রচারে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ শতাধিক

গাজীপুর-২ আসনে বিএনপির পূর্বনির্ধারিত শেষ প্রচারণাকে কেন্দ্র করে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের প্রচারণায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গীতে জড়ো হন। কর্মসূচিকে বর্ণাঢ্য করতে গ্যাস […]

ফের বাড়ল স্বর্ণের দাম!

এক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ ফেব্রুয়ারি) নতুন ঘোষণা করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় […]

জানুয়ারিতে সর্বাধিক রেমিট্যান্স পাঠিয়েছে সৌদি আরব

জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। একক দেশ হিসেবে সর্বাধিক রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে। শীর্ষ ১০ রেমিট্যান্স প্রেরণকারী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইতালিও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা জানুয়ারি মাসে দেশে পাঠিয়েছেন ৪৭ কোটি ৪৩ লাখ ১০ […]