Editorial News 24

নিপা ভাইরাসে দেশে এ বছরের প্রথম মৃত্যু

নওগাঁয় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপা ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। গত ২৮ জানুয়ারি ওই নারী মারা গেলেও শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা। নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নিহত নারীটির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ […]

জাবেরের ‘গুলিবিদ্ধ’ পোস্ট ঘিরে বিভ্রান্তিকর সংবাদে উদ্বেগ, যা বললেন প্রেস সচিব

ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এ ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত দেড় বছরে গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ […]

আগামীকাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘটের ঘোষণা

আগামীকাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এ কর্মসূচির আওতায় বন্দরের জেটির পাশাপাশি বহির্নোঙরেও সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য […]

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে পানির সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং তিস্তা অববাহিকার মানুষকে মরুকরণের ঝুঁকি থেকে রক্ষা করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির […]

এপস্টেইন ফাইলস: যৌন অপরাধের আড়ালে মোসাদ ও সিআইএর অদৃশ্য সংযোগ

জেফরি এপস্টেইনের নাম উচ্চারণ করলেই সামনে আসে এক ভয়াবহ যৌন অপরাধীর চিত্র। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশিত নানা নথি ও তথ্য ইঙ্গিত দিচ্ছে, তাঁর জীবন ও কর্মকাণ্ড কেবল অপরাধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যৌন নিপীড়ন, বিপুল অর্থ, প্রভাবশালী রাষ্ট্রনায়ক ও আন্তর্জাতিক রাজনীতির গোপন সুতোর সঙ্গে এপস্টেইনের নাম ক্রমেই জড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত নথিপত্রে দেখা […]

চট্টগ্রাম বন্দরের ধর্মঘটে বড় ধাক্কা তৈরি পোশাকশিল্পে

চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের ছয় দিনের ধর্মঘটে দেশের তৈরি পোশাকশিল্পে বড় ধরনের ক্ষতি হয়েছে। আন্দোলনের কারণে বন্দরসংশ্লিষ্ট ১৯টি বেসরকারি ডিপোতে রপ্তানির অপেক্ষায় থাকা প্রায় ১৩ হাজার টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার আটকে পড়ে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই তৈরি পোশাকশিল্পের পণ্য। জাহাজে লোডিং ও আনলোডিং বন্ধ থাকায় এসব কনটেইনার নির্ধারিত সময়ে জাহাজীকরণ করা সম্ভব হয়নি। ধর্মঘট […]

জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান

আগামী সপ্তাহের জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া প্রস্তাব নাকচ করে তিনি জানিয়েছেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। ৬০ বছর বয়সী তারেক রহমান বর্তমানে বাংলাদেশের […]

ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হয়েছেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। পরবর্তীতে […]