Editorial News 24

‘জাহাজ বাড়ি’ হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জাহাজ বাড়ি’ হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি সাজিয়ে ৯ যুবক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও আরও ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এ আবেদন জমা দেয়। মামলায় পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে ৯ জনকে আটক করে কয়েক মাস পরে জাহাজ বাড়িতে এনে জঙ্গি সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের অপারেশনে হত্যা করা হয়েছিল। নিহতরা কেউ জঙ্গি ছিলেন না।

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি সাজিয়ে ৯ যুবক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও আরও ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এ আবেদন জমা দেয়। মামলায় পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি […]

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি ঘোষণা

**শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি ঘোষণা** ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি কার্যকর করা হবে। একই সঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান মোট চার দিন বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি কার্যকর করার জন্য চিঠি পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ সময় ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি কার্যকর করা হবে। একই সঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান মোট চার দিন বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি কার্যকর করার জন্য চিঠি পাঠানো […]

টেংরাটিলা মামলায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, ক্ষতিপূরণ ৫১৬ কোটি টাকা

**টেংরাটিলা মামলায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, ক্ষতিপূরণ ৫১৬ কোটি টাকা** দীর্ঘ আইনি লড়াই শেষে সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত জয় পেয়েছে বাংলাদেশ। কানাডীয় বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাংলাদেশকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইকসিড (ICSID)। ওয়াশিংটনভিত্তিক এই ট্রাইব্যুনালের রায়ে প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১৬ কোটি টাকা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ২০০৩ সালে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো। তবে অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন সেখানে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় আট বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যায় এবং আশপাশের এলাকা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পেট্রোবাংলা ক্ষতিপূরণ দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে ট্রাইব্যুনাল রায়ে নাইকোর গাফিলতাকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। রায়ে পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতিপূরণ বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশগতসহ অন্যান্য ক্ষতির জন্য আরও ২ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, এই রায়ের পর ছাতক গ্যাসক্ষেত্রে নতুন করে কূপ খননের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

দীর্ঘ আইনি লড়াই শেষে সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত জয় পেয়েছে বাংলাদেশ। কানাডীয় বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাংলাদেশকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইকসিড (ICSID)। ওয়াশিংটনভিত্তিক এই ট্রাইব্যুনালের রায়ে প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১৬ কোটি […]