Editorial News 24

শেরপুরে নির্বাচনী সংঘর্ষে জামায়াত নেতা নিহত

### শেরপুরে নির্বাচনী সংঘর্ষে জামায়াত নেতা নিহত, অন্তত ৩০ জন আহত শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার বিকেলে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ও প্রশাসনিক সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজন করা অনুষ্ঠানে বসার আসন নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, সভামঞ্চের সামনে কয়েক শ চেয়ার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় অন্তত ৩০ নেতা–কর্মী আহত হয়েছেন। জামায়াতের শেরপুর–৩ আসনের প্রার্থী নুরুজ্জামান (বাদল) সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বর্বরোচিত হামলায় আমাদের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি নেতা–কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নিহত মাওলানা রেজাউল করিমের জন্য গভীর শোক প্রকাশ ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এ ঘটনার ‘পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস ও নির্বাচনী হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। নিহতের মৃত্যুর প্রতিবাদে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ করেছে।

শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার বিকেলে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ও প্রশাসনিক সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজন করা অনুষ্ঠানে বসার আসন […]

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’—বিশ্বকাপ বয়কট ইস্যুতে তীব্র বিভক্তি

**পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’—বিশ্বকাপ বয়কট ইস্যুতে তীব্র বিভক্তি** টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের জায়গায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু করেছে বোর্ড। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার অথবা সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেটে কার্যত ‘গৃহযুদ্ধ’ শুরু হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। পিসিবির সম্ভাব্য বয়কট সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দেশটির একাধিক সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা। তারা বোর্ডকে সতর্ক করে বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি গভীরভাবে ভাবা প্রয়োজন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ হাফিজ স্পষ্টভাবে বিশ্বকাপে দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ ও সাবেক সচিব আরিফ আলি আব্বাসিও বয়কটের যুক্তি খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন। আরিফ আলি আব্বাসি বলেন, ‘বাংলাদেশকে সমর্থন করার বিষয়টি আমি বুঝতে পারছি। কিন্তু তার ভিত্তিতে বিশ্বকাপে দল না পাঠানো হলে আইসিসির সঙ্গে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি আরও বলেন, পাকিস্তান বিশ্বকাপে দল না পাঠালে আয়োজক দেশ শ্রীলঙ্কাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মাহমুদের মতে, বাংলাদেশকে এই সিদ্ধান্তে একমাত্র পাকিস্তানই সমর্থন করেছে, অন্য কোনো বোর্ড এগিয়ে আসেনি। একই সুর শোনা গেছে সাবেক নির্বাচক ও টেস্ট ক্রিকেটার মহসিন খানের কণ্ঠে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সমস্যা আছে বলেই আমরা শ্রীলঙ্কায় ম্যাচ খেলছি। তাহলে বিশ্বকাপে দল না পাঠানোর যুক্তি কোথায়? এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়।’ এ ছাড়া সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ও মোহাম্মদ ইউসুফও পিসিবিকে বিশ্বকাপে দল পাঠানোর পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তান ক্রিকেট গভীরভাবে বিভক্ত। এখন পাকিস্তান সরকার ও পিসিবি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের জায়গায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু করেছে বোর্ড। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। পিসিবি চেয়ারম্যান […]

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে তিন বছরের শিশু নিহত

চট্টগ্রাম, রাউজান, নলকূপের গর্ত, শিশু নিহত, মিসবাহ, দুর্ঘটনা, ফায়ার সার্ভিস, উদ্ধার অভিযান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী তানোর, শিশু মৃত্যু

রাজশাহীর ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে মিসবাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযানের পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এ […]

স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ: ভরি কত?

**স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ: ভরি কত?** দেশের বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। ভরিতে দাম ৭ হাজার ৩৪৮ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী: * ২২ ক্যারেট: ২ লাখ ৬৯,৭৮৮ টাকা প্রতি ভরি * ২১ ক্যারেট: ২ লাখ ৫৭,৪৮৩ টাকা প্রতি ভরি * ১৮ ক্যারেট: ২ লাখ ২০,৭৪১ টাকা প্রতি ভরি * সনাতন পদ্ধতি: ১ লাখ ৮১,৭২৫ টাকা প্রতি ভরি বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে। এর আগে ২৬ জানুয়ারি ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬২,৪৪০ টাকা। চলতি বছরে দেশে ১৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১২ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। ভরিতে দাম ৭ হাজার ৩৪৮ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী: বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং […]

ভারতে নিপাহ ভাইরাসে দুইজন আক্রান্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে: কর্তৃপক্ষ

**ভারতে নিপাহ ভাইরাসে দুইজন আক্রান্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে: কর্তৃপক্ষ** ভারতে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে দুইজন আক্রান্ত হয়েছেন, তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মুম্বাই থেকে এএফপি জানায়, পশ্চিমবঙ্গ রাজ্যে শনাক্ত হওয়া এই দুটি নিপাহ সংক্রমণের ঘটনায় ‘বর্ধিত নজরদারি, পরীক্ষাগারভিত্তিক পরীক্ষা ও মাঠপর্যায়ের তদন্ত’ পরিচালনা করা হয়েছে। এর ফলে সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রান্ত দুই রোগীর বিস্তারিত পরিচয় বা শারীরিক অবস্থার তথ্য প্রকাশ করা হয়নি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব জনস্বাস্থ্য ব্যবস্থা কার্যকর রয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা মোট ১৯৬ জনকে শনাক্ত করে পরীক্ষা করা হয়েছে, যাদের সবাই নিপাহ ভাইরাসে নেগেটিভ বলে প্রমাণিত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। বর্তমানে এ ভাইরাসের কোনো টিকা নেই এবং মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম শূকর খামারিদের মধ্যে নিপাহ ভাইরাস শনাক্ত হয়। ভারতে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় ২০০১ সালে পশ্চিমবঙ্গে। ২০১৮ সালে কেরালায় নিপাহ ভাইরাসে অন্তত ১৭ জন মারা যান, পরে ২০২৩ সালে আরও দুইজনের মৃত্যু ঘটে। নিপাহ সংক্রমণের লক্ষণ হিসেবে দেখা দেয় তীব্র জ্বর, বমি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ। গুরুতর ক্ষেত্রে খিঁচুনি ও মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি হয়ে রোগী কোমায় চলে যেতে পারে। ফলখেকো বাদুড়কে নিপাহ ভাইরাসের প্রাকৃতিক বাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পরবর্তী প্রাদুর্ভাবের মূল উৎস হিসেবে বিবেচনা করা হয়।

ভারতে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে দুইজন আক্রান্ত হয়েছেন, তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মুম্বাই থেকে এএফপি জানায়, পশ্চিমবঙ্গ রাজ্যে শনাক্ত হওয়া এই দুটি নিপাহ সংক্রমণের ঘটনায় ‘বর্ধিত নজরদারি, পরীক্ষাগারভিত্তিক পরীক্ষা ও মাঠপর্যায়ের তদন্ত’ পরিচালনা করা হয়েছে। এর ফলে সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রান্ত দুই রোগীর বিস্তারিত পরিচয় […]

উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত

**উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত** ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অজিত পাওয়ারসহ উড়োজাহাজের দুই পাইলট ও আরও দুজন মিলিয়ে মোট পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বোম্বার্ডিয়ার লিয়ারজেট–৪৫ মডেলের ওই বিজনেস জেটটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা পর বারামতীতে নামার সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছাকাছি একটি মাঠে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটি সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ইন্ডিয়া টুডের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়। জরুরি অবতরণের প্রয়োজন কেন দেখা দিয়েছিল এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। জানা গেছে, অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অজিত পাওয়ারসহ উড়োজাহাজের দুই পাইলট ও আরও দুজন মিলিয়ে মোট পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বোম্বার্ডিয়ার লিয়ারজেট–৪৫ মডেলের ওই বিজনেস জেটটি স্থানীয় সময় সকাল […]

মিরসরাইয়ে ট্রাক–অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

২

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই উপজেলার বড়তাকিয়া মাজার গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম […]

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা মামলার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

**গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা মামলার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড** গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মৌলভীপাড়ার বাসায় ফিরছিলেন সাইদুর রহমান বাসু। পথে মৌলভীপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় তার দুই পা ও এক হাত ভেঙে যায়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১-এ স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এ মামলার রায় ঘোষণা করা হলো।

গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— […]