Editorial News 24

উত্তরায় অগ্নিকাণ্ডে দম্পতি ও শিশু সন্তানসহ ৬ জন নিহত

**উত্তরায় অগ্নিকাণ্ডে দম্পতি ও শিশু সন্তানসহ ৬ জন নিহত** রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের সাত তলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার, ছেলে মো. রিশান (২.৫ বছর), রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) এবং মো. রাহাব (১৭)। আফরোজার বোন আফরিন জাহান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর আফরোজাকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের লাশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের ধারণা, নিহতরা সবাই ধোঁয়ার কারণে মারা গেছেন; দগ্ধ হয়েছেন বলে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে পুরোপুরি আগুন নিভানো সম্ভব হয়। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তী তদন্তে জানা যাবে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন।

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের সাত তলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার, ছেলে মো. রিশান (২.৫ বছর), রোদেলা আক্তার (১৪), মো. […]

আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক চাপ নেই: প্রেস সচিব

**আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক চাপ নেই: প্রেস সচিব** আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ সদস্যের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ নির্বাচনকে ঘিরে বিদেশি বন্ধুরাও আগ্রহী এবং এই সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তারা আত্মবিশ্বাসী। এজন্য তারা প্রয়োজনীয় সব ধরনের সমর্থনও দিচ্ছেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক চাপ না থাকার ব্যাখ্যায় তিনি বলেন, অতীতে গুম, খুন ও ভয়াবহ দুর্নীতির যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, তা আন্তর্জাতিকভাবেই পরিচিত। এ কারণে তাদের পক্ষে কেউ সুযোগ দেওয়ার কথা বলছে না। বরং অনুতপ্ত হয়ে ক্ষমা না চাওয়ায় আওয়ামী লীগ নিজেরাই সে সুযোগ হারিয়েছে। প্রেস সচিব আরও বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারাও প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। নির্বাচন বানচাল করার ক্ষমতা কোনো অপশক্তির নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতির বাইরে আর কিছু করতে পারে না। তাদের কর্মসূচিতে এখন সাধারণ মানুষের অংশগ্রহণ নেই। যারা অবৈধ অর্থ নিয়ে বিদেশে পালিয়েছেন, তারাও জানেন তাদের নেত্রী আর দেশে ফিরবেন না। এ সময় তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে অপশাসন দূর করতে এবং ভবিষ্যতে যেন আর স্বৈরাচারের জন্ম না হয়, সে জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মোহাম্মদ আরজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। সে লক্ষ্যে সব […]

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জন আটক

**সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জন আটক** নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটজন ডাকাতকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। শুক্রবার (রাত) জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান নিয়ে একটি ডাকাত দল বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহলরত পুলিশ টর্চলাইট জ্বালালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। অভিযানে ডাকাতদের কাছ থেকে চাপাতি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন হৃদয় বিশ্বাস, মিন্টু, আব্দুল্লাহ, সাগর, শিপন, জাকির হোসেন, দিগেন্দ্র বর্মন ও রাজু মিয়া। পুলিশ আরও জানায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর যাত্রীবাহী যানবাহনকে লক্ষ্য করে অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করত এই ডাকাত চক্র। বিশেষ করে বিদেশ ফেরত যাত্রী বহনকারী গাড়িগুলোকে টার্গেট করত তারা। আটকদের পুলিশি গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় আহত ডাকাতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটজন ডাকাতকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। শুক্রবার (রাত) জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান নিয়ে একটি ডাকাত দল বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহলরত পুলিশ টর্চলাইট জ্বালালে ডাকাতরা পালানোর চেষ্টা […]

হাসপাতালে ভর্তি রহমান মান্না

ভর্তি

বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (রাত) তাকে রাজধানীর পিজি হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া […]

কেরানীগঞ্জে মা–মেয়েকে হত্যার পর ২১ দিন একই বাসায় বসবাস

**কেরানীগঞ্জে মা–মেয়েকে হত্যার পর ২১ দিন একই বাসায় বসবাস, গ্রেপ্তার দুই বোন** ঢাকার কেরানীগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় শিক্ষিকার বাসা থেকে এক মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। পুলিশ জানায়, তাদের ২১ দিন আগে হত্যা করে একই ফ্ল্যাটে লাশ লুকিয়ে রেখে স্বাভাবিক জীবনযাপন করছিল ঘাতকরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের একটি ফ্ল্যাট থেকে লাশ দুটি উদ্ধারের পর ওই বাসার বাসিন্দা শিক্ষিকা মীম আক্তার (২৪) ও তার ছোট বোন নুসরাত জাহানকে (১৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২৫ ডিসেম্বর বিকেলে নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা প্রাইভেট পড়তে শিক্ষিকার বাসায় যায়। পরে তাকে খুঁজতে সেখানে যান তার মা রোকেয়া রহমান। এরপর থেকে মা-মেয়ে দুজনই নিখোঁজ ছিলেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ২৫ ডিসেম্বর বিকালেই প্রথমে ফাতেমাকে এবং পরে তার মা রোকেয়াকে হত্যা করা হয়। হত্যার পর ফাতেমার লাশ বাথরুমের ফলস ছাদের ভেতর এবং রোকেয়ার লাশ একটি বক্স খাটের নিচে লুকিয়ে রাখা হয়। লাশ উদ্ধারের আগ পর্যন্ত অভিযুক্তরা ওই ফ্ল্যাটেই বসবাস করছিলেন। এ সময়ের মধ্যে গত ৬ জানুয়ারি শিক্ষিকার তিন বছর বয়সী ছেলের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নানাবাড়িতে যান তারা। ১০ জানুয়ারি আবার কেরানীগঞ্জে ফিরে আসেন। শিক্ষিকার স্বামী পেশায় রংয়ের ডিলার। ঘরে দুর্গন্ধের বিষয়ে জানতে চাইলে স্ত্রী তাকে বাইরে মৃত কুকুরের গন্ধ বলে এড়িয়ে যান। দুর্গন্ধ বাড়তে থাকায় বৃহস্পতিবার তিনি ঘর তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে একটি কক্ষের খাটের নিচে লাশ দেখে চিৎকার করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, এইচএসসি পাস করা শিক্ষিকা মীম আক্তার কোনো প্রাতিষ্ঠানিক চাকরি করতেন না, বাসায় প্রাইভেট পড়াতেন। নিহত রোকেয়া রহমান ছিলেন তার প্রতিবেশী ও পূর্ব পরিচিত। একটি এনজিও থেকে নেওয়া দেড় লাখ টাকার ঋণের জামিনদার ছিলেন রোকেয়া। কিস্তির টাকা পরিশোধ না হওয়ায় এনজিও রোকেয়ার ওপর চাপ সৃষ্টি করলে দুজনের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। এতে ক্ষুব্ধ ছিল শিক্ষিকার ছোট বোন নুসরাত। ওসি জানান, ঘটনার দিন বিকাল সোয়া ৫টার দিকে ফাতেমা প্রাইভেট পড়তে গেলে নুসরাতের সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে নুসরাত গলা চেপে তাকে হত্যা করে। পরে সিসিটিভি ক্যামেরাকে বিভ্রান্ত করতে ফাতেমার পোশাক পরে নুসরাত বাসা থেকে বেরিয়ে যায়, যেন ফুটেজে মনে হয় ফাতেমা বাসা ছেড়ে গেছে। এর দুই ঘণ্টা পর শিক্ষিকা মীম ফোন করে রোকেয়াকে জানান, তার মেয়ে অসুস্থ। মেয়েকে নিতে এলে রোকেয়াকে পেছন থেকে ওড়না পেঁচিয়ে ধরে নুসরাত এবং মীম ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর দুই বোন মিলে শ্বাসরোধ করে রোকেয়াকে হত্যা করে। এদিকে ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ২৫ ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর ২৭ ডিসেম্বর সাধারণ ডায়েরি এবং ৬ জানুয়ারি অপহরণ মামলা করা হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি বলে অভিযোগ করেন রোকেয়ার স্বামী শাহীন আহমেদ। তিনি বলেন, শুরুতেই ফ্ল্যাট তল্লাশি বা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে লাশ অনেক আগেই উদ্ধার করা সম্ভব হতো। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই হত্যার দায় স্বীকার করেছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। নাবালিকা হওয়ায় নুসরাত জাহানকে গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

ঢাকার কেরানীগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় শিক্ষিকার বাসা থেকে এক মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। পুলিশ জানায়, তাদের ২১ দিন আগে হত্যা করে একই ফ্ল্যাটে লাশ লুকিয়ে রেখে স্বাভাবিক জীবনযাপন করছিল ঘাতকরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের একটি ফ্ল্যাট থেকে লাশ […]

আইসিসির প্রতিনিধিদল আসছে বাংলাদেশে, বিশ্বকাপ আয়োজন ইস্যুতে আলোচনা

**আইসিসির প্রতিনিধিদল আসছে বাংলাদেশে, বিশ্বকাপ আয়োজন ইস্যুতে আলোচনা** আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতীয় ভেন্যুতে খেলতে রাজি নয় বাংলাদেশ—এ অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও বাংলাদেশ অনড় থাকায় বিষয়টি নিয়ে সরাসরি আলোচনার জন্য ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধিদল। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিসিবির সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তাঁর কাছে জানিয়েছেন যে, আইসিসির একটি টিম শিগগিরই বাংলাদেশে এসে আলোচনা করতে পারে। আসিফ নজরুল জানান, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং সেটি আমাদের দেশেই আয়োজন করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব নয়। তাই আমাদের অবস্থান বদলানোর কোনো সুযোগ নেই।’ এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি সাম্প্রতিক ক্রিকেট সংশ্লিষ্ট বিতর্কের কথাও তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, ‘খুব অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের অবমাননার ঘটনায় পুরো বাংলাদেশ প্রতিবাদে মুখর হয়েছে। এর মধ্যেই বিসিবির একজন পরিচালকের মন্তব্যে দেশের সব ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমার কাছে অত্যন্ত দায়িত্বহীন মনে হয়েছে।’ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই ইস্যুগুলো নিয়েই মূলত আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতীয় ভেন্যুতে খেলতে রাজি নয় বাংলাদেশ—এ অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও বাংলাদেশ অনড় থাকায় বিষয়টি নিয়ে সরাসরি আলোচনার জন্য ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধিদল। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করে […]

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩,৪২৮—মৃত্যুদণ্ডের ঝুঁকিতে শত শত মানুষ

**ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩,৪২৮—মৃত্যুদণ্ডের ঝুঁকিতে শত শত মানুষ** ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)’ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, শত শত বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। গত ২৮ ডিসেম্বর তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ইরানের ৩১টি প্রদেশের ১৯০টি শহরে ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নির্ভুলভাবে জানা কঠিন হয়ে পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইএইচআরের তথ্যমতে, শুধু ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে অন্তত ৩ হাজার ৩৭৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রের বরাতে সংস্থাটি জানায়, নিহতদের বড় একটি অংশের বয়স ৩০ বছরের নিচে। তাঁদের মধ্যে অন্তত ১৫ জন অপ্রাপ্তবয়স্ক বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের দাবি, নিহতের প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্যের স্বাধীন যাচাই সম্ভব হচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ভারী অস্ত্র ব্যবহার করছে। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা লোকজনকে কাছ থেকে গুলি করে হত্যার অভিযোগও রয়েছে। রাশত শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, আত্মসমর্পণের ইঙ্গিত দেওয়ার পরও একদল তরুণ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়। কারাজ শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মরদেহের সঙ্গে সেলফি তোলার অভিযোগ পাওয়া গেছে। কুর্দি–অধ্যুষিত এলাকায় অঘোষিত সামরিক আইন জারি করে বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে। আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে ১৯৮০-এর দশকে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে শাসকগোষ্ঠী আবার সেই পথেই হাঁটছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নিলে আরও হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে তিনি সতর্ক করেন। নেটব্লকসের তথ্য অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে ইরানে প্রায় ৯৯ শতাংশ ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এতে দেশটি কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দমন–পীড়নের প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)’ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, শত শত বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। গত ২৮ ডিসেম্বর তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ইরানের ৩১টি প্রদেশের ১৯০টি শহরে ছড়িয়ে পড়েছে। […]

শোকজের জবাব না এলে নাজমুলের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে বিসিবি

**শোকজের জবাব না এলে নাজমুলের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে বিসিবি** বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়, যার প্রভাবে প্রথমবারের মতো স্থগিত করা হয় বিপিএল। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নাজমুলের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুল ইসলাম এখনো কোনো জবাব দেননি। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নাজমুলকে শোকজ করা হয়েছে এবং জবাব দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময় নির্ধারণ করা হয়েছে, যা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে। মিঠু আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব না এলে বিষয়টি বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে। সেখান থেকে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, জবাব না দেওয়ার অর্থ কী হতে পারে, তা বোঝাতে আদালতের মামলার উদাহরণ টেনে ইঙ্গিত দেন যে এর ফল গুরুতর হতে পারে। এদিকে ইতোমধ্যে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। শোকজের জবাব না এলে তাঁর বিরুদ্ধে আরও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন বিসিবির এই পরিচালক।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়, যার প্রভাবে প্রথমবারের মতো স্থগিত করা হয় বিপিএল। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নাজমুলের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুল ইসলাম এখনো কোনো জবাব দেননি। তিনি বলেন, […]

ইরানের পাঁচ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

**ইরানের পাঁচ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা** ইরানে চলমান বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে পাঁচ ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানায় মার্কিন অর্থ দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থ দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ মোট পাঁচজনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তাঁদের বিক্ষোভ দমনের ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ইরানের ফারদিস কারাগারের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, এ কারাগারে নারীরা নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক আচরণের শিকার হয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক ভিডিও বার্তায় বলেন, ইরানি নেতারা নিজেদের স্বার্থ রক্ষায় ইরানি জনগণের কাছ থেকে লুট করা অর্থ বিদেশি ব্যাংকে পাঠাচ্ছেন—এমন তথ্য যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই অর্থ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যেসব অর্থনৈতিক সমস্যা থেকে বিক্ষোভের সূচনা হয়েছিল, সেগুলোর সমাধানে সরকার কাজ করছে। দুর্নীতি দমন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। ইরানে সাম্প্রতিক অস্থিরতা শুরু হয় ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৪৩৫ জন বিক্ষোভকারী এবং ১৫৩ জন সরকারি সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তি নিহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইরানের বিরুদ্ধে আবারও ‘সর্বোচ্চ চাপ’ নীতি চালু করেছেন। এর লক্ষ্য হিসেবে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র আরও ১৮ জনের ওপর পৃথক নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ করা হয়েছে, তাঁরা নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি আর্থিক প্রতিষ্ঠানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে বিদেশে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অর্থ পাচারে জড়িত ছিলেন।

ইরানে চলমান বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে পাঁচ ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানায় মার্কিন অর্থ দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থ দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর […]

উত্তরায় ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড, প্রাণ গেল তিনজনের

উত্তরায় ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড, প্রাণ গেল তিনজনের রাজধানীর উত্তরায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও ১৩ জন। তাঁদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তৃতীয় তলা পর্যন্ত পৌঁছে যায়। ঘরে অতিরিক্ত আসবাব থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। ঢাকা জোন–৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

রাজধানীর উত্তরায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ […]