ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই অবস্থান আইসিসিকে যথাযথভাবে বোঝাতে সরকার ও ক্রিকেট বোর্ড সক্ষম হবে। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা […]
ফেসবুকে অস্ত্র উঁচিয়ে ছবি পোস্ট, সেই যুবককে আটক করল সেনাবাহিনী

অস্ত্র হাতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ভাইরাল হওয়া এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (৭ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শওকত আলী। তিনি ওই এলাকার গোল বক্সের ছেলে […]
রাজধানীর তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে স্টার কাবাবের পেছনের গলিতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম আজিজুর রহমান ওরফে মুছাব্বির। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। হামলার সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের […]
শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে নিম্নচাপ সৃষ্টি

দেশের অধিকাংশ অঞ্চলে তীব্র শীতের দাপট চলছে। বর্তমানে সারা দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের সতর্কসংকেত জারি করা হয়নি। বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অফিসের এক বিশেষ বার্তায় জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর […]
দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত থাকার আভাস

টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানায়। আবহাওয়া অফিস জানায়, সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত […]
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে নেমে আসে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের মূল্য ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৬ দশমিক […]
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩,৭৮৫ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত […]
জকসু নির্বাচন: ২৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে এখন পর্যন্ত ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী একেএম রাকিবের তুলনায় ৪৩১ ভোটে এগিয়ে রয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসব কেন্দ্রের ফলাফল প্রকাশ করে। […]
হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, বাপ্পী কলকাতার রাজারহাট, ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির চারতলা একটি বিল্ডিংয়ের প্রথম তলার এ-থ্রি ফ্ল্যাটে লুকিয়ে আছেন। ওই ফ্ল্যাটে […]
জকসু নির্বাচন: ১৩ কেন্দ্রের ফলে ভিপি পদে রাকিব, জিএসে এগিয়ে আলীম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এরই মধ্যে ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে শীর্ষে রয়েছেন আবদুল আলীম আরিফ। আজ বুধবার সকাল সাড়ে সাতটা থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশনাররা। এখন […]