Editorial News 24

মুকসুদপুরে আ.লীগের ৫০ নেতাকর্মী পদত্যাগ

মুকসুদপুরে আ.লীগের ৫০ নেতাকর্মী পদত্যাগ গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোট ৫০ নেতাকর্মী তাদের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন। জানা গেছে, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বাবুল ফকির পদত্যাগ করেন। ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মন্ডল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মন্ডল, সাধারণ সম্পাদক শুভাষ মন্ডল, সহসভাপতি দিলীপ কুমার মন্ডল, সহসভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহসভাপতি শোকহ হরন মন্ডল, সদস্য গণপ্রতি মন্ডল, সদস্য নিত্য বিশ্বাস, ৬নং ওয়ার্ডের সভাপতি মিলন শেখ, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মন্ডলসহ মোট ১৭ জন পদত্যাগ করেন। বাঁশবাড়ীয়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, সদস্য বিজন ভক্ত, কৃষক লীগের নির্মল মন্ডল, সদস্য নির্মল কুমার ভদ্র, সদস্য নূর ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সরোজিত সরকার, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরিমল কৃত্তনিয়া, ৩নং ওয়ার্ডের সহসভাপতি মো. আকরাম শেখ, ৯নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ফেলান সরকার, ৮নং ওয়ার্ডের সহসভাপতি সমরেন্দ্র নাথ রায়, ৮নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ এবং ৮নং ওয়ার্ডের সহসভাপতি গোবিন্দ অধিকারীসহ আরও অনেক নেতা পদত্যাগ করেন। এছাড়া ৯নং ওয়ার্ডের সহসভাপতি দিজেন রায়, ৭নং ওয়ার্ডের ত্রাণ সম্পাদক হারাধন বালা, ৮নং ওয়ার্ডের সহসভাপতি বিপ্লব ঢালী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিহির কুমার বালা, ৮নং ওয়ার্ডের সদস্য সুখ লাল পোদ্দার, ৭নং ওয়ার্ডের সহসভাপতি বিমলেন্দু বালা, ৭নং ওয়ার্ডের সভাপতি সুকান্ত কুমার সরকার, ৮নং ওয়ার্ডের সদস্য রবীন শীল, ৯নং ওয়ার্ডের সহসভাপতি দীলিপ বাইন, ৮নং ওয়ার্ডের সদস্য হরশিৎ অধিকারী, ৭নং ওয়ার্ডের সদস্য রমনী রঞ্জন বালা, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল শেখ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুপচাঁদ মৃধা, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজামুল ইসলাম ও ৩নং ওয়ার্ড কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মো. মনিরুল ইসলামসহ মোট ৩২ জন লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা লিখিত বক্তব্যে বলেন, “মঙ্গলবার থেকে আমরা আওয়ামী লীগের সব প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোট ৫০ নেতাকর্মী তাদের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন। জানা গেছে, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বাবুল ফকির পদত্যাগ করেন। ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র […]

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা দিচ্ছে না

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা দিচ্ছে না আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন ভিসা সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে অস্বীকৃতি জানিয়েছে। এবার সমস্যা দেখা দিয়েছে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডার বিভিন্ন দল থেকে নির্বাচিত পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতের ভিসা পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলো এই বিষয়টি আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছে, তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব মেলেনি। ভারত-পাকিস্তানের দূরবর্তী কূটনৈতিক সম্পর্কই ভিসা জটিলতার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারত-পাকিস্তান সম্পর্ক ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আরও সংকটপূর্ণ হয়ে ওঠে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যা প্রভাব ফেলেছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের উপর। তবে পাকিস্তান দল সরাসরি ভারত না গিয়ে শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে তাদের ম্যাচ খেলবে। এবারের বিশ্বকাপে মোট ২০টি দল পাঁচটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করবে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সুপার এইটে উঠবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ও ৫ মার্চ, আর ফাইনাল ম্যাচ ৮ মার্চ। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, ম্যাচ হবে কলম্বোতে; অন্যথায় আহমেদাবাদে। সূত্র: এ-স্পোর্টস

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন ভিসা সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে অস্বীকৃতি জানিয়েছে। এবার সমস্যা দেখা দিয়েছে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডার বিভিন্ন দল থেকে নির্বাচিত পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতের ভিসা পেতে সমস্যার […]

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি? তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই তথ্য প্রকাশের পর থেকে বাপ্পিকে নিয়ে সমালোচনা ও আলোচনা চলছে। পরিবহনে চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত-সড়কে অস্থায়ী বাজার বসিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তিনি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করেন এবং সামনে-পেছনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের বহর থাকে। প্রভাব ও প্রতিপত্তিতে পল্লবীর অন্যদের ছাড়িয়ে যাওয়া এই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক সময় এলাকার মানুষ তাকে পরিচিত ছিলেন ‘ঝুট বাপ্পি’ নামে, এখন ‘পল্লবীর জমিদার’ নামে ডাকা হয়। ঢাকার কর অঞ্চল-৩, সার্কেল-৪৯-এর নিবন্ধিত করদাতা বাপ্পি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় তিনি মিল্ক ভিটা রোডে ৭০০ বর্গফুটের সেমি-পাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন। বর্তমানে সেখানে তিনতলা ভবন ‘চৌধুরী ভিলা’ নির্মিত হয়েছে। গাড়ির মধ্যে হ্যারিয়ার জিপ ব্যবহার করেন এবং পরিবারের আরও তিনটি গাড়ি রয়েছে। ব্যবসায়িকভাবে তিনি স্মার্ট ফ্যাশন প্রতিষ্ঠানের মালিক এবং ৫০ বিঘা জমির ওপর মেসার্স চৌধুরী অ্যান্ড খান ব্রিকস নামে ব্রিকফিল্ড পরিচালনা করছেন। রাজনৈতিক জীবনে বাপ্পি ২০১২ সালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হন। ২০১৪ সালে পল্লবী থানা যুবলীগের সভাপতি হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি দলীয় পদবিও তাকে ক্ষমতাশালী করে তুলেছে। ২০১৯ সালে দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে বাপ্পির সম্পদের হিসাব তলব করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত এই কাউন্সিলর ২০২১ সালের ৯ ডিসেম্বর ছাত্রদের ওপর নির্যাতনের ঘটনায় যুবলীগ থেকে বহিষ্কৃত হন, পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বক্তব্য রাখায় হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, যার মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মোস্তাফিজ মারা যান।

তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই তথ্য প্রকাশের পর থেকে বাপ্পিকে নিয়ে সমালোচনা ও আলোচনা চলছে। পরিবহনে চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত-সড়কে অস্থায়ী বাজার বসিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তিনি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করেন […]

মনোনয়নপত্র বাছাইয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির

মনোনয়নপত্র বাছাইয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিগত তিনটি নির্বাচনের মতো প্রশাসনের একতরফা আচরণ ও রাতের ভোটের মতো প্রথা আবারও পুনরাবৃত্তি হতে পারে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের এ অভিযোগ জানিয়েছেন। তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যেন কোনো পক্ষপাতমূলক আচরণ না হয়, সে বিষয়ে সিইসিকে সতর্ক করেছেন। বিভিন্ন আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিধিভঙ্গের নমুনা এনসিপি সিইসির কাছে তুলে ধরেছে। এছাড়া জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের সহযোগীদের নির্বাচনে অংশগ্রহণ রোধ এবং চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন তারা। আসিফ মাহমুদ বলেন, “প্রশাসন, সরকার বা রাজনৈতিক দল যদি পুরোনো সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা নষ্ট করতে চায়, আমরা নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকব না। প্রয়োজনে রাজপথেও নামব। এই ধরনের ধৃষ্টতা আমরা মেনে নেব না।” তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা একটি নির্দিষ্ট দলের অফিসের দিকে নিয়মিত যাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তিনি সরকারের ও ইসির প্রতি আহ্বান জানিয়েছেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য। নির্বাচন নিয়ে জনগণের উদ্বেগ প্রসঙ্গে আসিফ বলেন, “রাস্তায় মানুষ এখনও প্রশ্ন করছে, নির্বাচন হবে কি না। এটা সরকারের ও ইসির ব্যর্থতা যে মানুষকে আশ্বস্ত করতে পারেনি। এ শঙ্কা থাকলে ভোটারদের আগ্রহ কমে যায়।” নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, “এ অবস্থার খুবই হতাশাজনক। তফসিলের পরদিন একজন চিহ্নিত আসামির হাতে ওসমান হাদি শহীদ হয়েছেন। এখনো দৃশ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি পর্যাপ্ত নয়, যা ভোটপ্রক্রিয়ার জন্য উদ্বেগের কারণ।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিগত তিনটি নির্বাচনের মতো প্রশাসনের একতরফা আচরণ ও রাতের ভোটের মতো প্রথা আবারও পুনরাবৃত্তি হতে […]

আইপিএল থেকে বাদ, পিএসএলে খেলবেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজ, আইপিএল ২০২৬, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পাকিস্তান সুপার লিগ, পিএসএল ১১, লাহোর কালান্দার্স, বাংলাদেশি ক্রিকেটার, বাঁহাতি পেসার, টি-টোয়েন্টি লিগ, বিশ্ব ক্রিকেট, ক্রিকেট নিউজ

ভারতের রাজনৈতিক হুমকির কারণে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা এই মৌসুমে হচ্ছে না। তবে বিশ্ব ক্রিকেটে তার চাহিদা কম নয়। ভারতীয় লিগ থেকে বাদ পড়ার পর মোস্তাফিজকে সুযোগ দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের অফিসিয়াল পেজে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়েছে। পোস্টে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, “ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ […]

ওসমান হাদি হত্যায় আসামিদের কার কী ভূমিকা, অভিযোগপত্রে জানাল ডিবি

ওসমান হাদি হত্যায় আসামিদের কার কী ভূমিকা, অভিযোগপত্রে জানাল ডিবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষ করে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে গ্রেপ্তার ও পলাতক আসামিদের পৃথক ভূমিকা ও সম্পৃক্ততার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তদন্তে সংগৃহীত তথ্যপ্রমাণের মধ্যে রয়েছে আসামিদের জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের বক্তব্য, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা। এসব তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে হত্যার নির্দেশদাতা এবং সরাসরি গুলি চালানো দুজনসহ মোট পাঁচজন এখনও পলাতক রয়েছেন। ডিবি জানায়, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী। সরাসরি গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত হয়েছেন ফয়সাল করিম এবং তাঁর সহযোগী আলমগীর হোসেন। এই তিনজনই ঘটনার পর ভারতে পালিয়ে যান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ফয়সাল করিমের ভগ্নিপতি মুক্তি মাহমুদ তাঁদের বাসায় ফয়সাল ও আলমগীরকে আশ্রয় দেন এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র সংরক্ষণ করেন। সীমান্ত পারাপারের পুরো প্রক্রিয়ায় সহায়তার কাজ করেন ফিলিপ স্নাল। গ্রেপ্তার আসামিদের মধ্যে নুরুজ্জামান নোমানী উজ্জ্বল, সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম হালুয়াঘাট সীমান্ত দিয়ে ফয়সাল ও আলমগীরকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। ফয়সাল করিমের বাবা মো. হুমায়ুন কবির হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন, অস্ত্র রক্ষণাবেক্ষণ ও নরসিংদীতে অস্ত্র স্থানান্তরের কাজে যুক্ত ছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ফয়সালের মা হাসি বেগম এবং বোন জেসমিন আক্তারের বিরুদ্ধেও—তাঁরা পলাতক আসামিদের আশ্রয় দেওয়া ও অস্ত্র সংরক্ষণের মাধ্যমে হত্যাকাণ্ডে সহযোগিতা করেন। এ ছাড়া মামলায় ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া পালিয়ে যাওয়ার খরচ হিসেবে বিকাশে ৩০ হাজার টাকা পাঠিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ঢাকা থেকে অস্ত্র সংগ্রহ করে নরসিংদীতে নিয়ে যান এবং হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহ করেন তাঁর বন্ধু মো. কবির। অভিযোগপত্র অনুযায়ী, বান্ধবী মারিয়া আক্তার লিমা হত্যার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। পাশাপাশি আমিনুল ইসলাম রাজু নামের এক ব্যক্তির সম্পৃক্ততাও পাওয়া গেছে, যিনি হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। ডিবি কর্মকর্তা জানান, বর্তমানে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই ১৭ জনকে আসামি করা হয়েছে। ভবিষ্যতে নতুন তথ্য পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। হত্যার পটভূমি প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, শরিফ ওসমান বিন হাদি ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন এবং ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে গণসংযোগ চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাঁকে মাথায় গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় আততায়ীরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষ করে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে গ্রেপ্তার ও পলাতক আসামিদের পৃথক ভূমিকা ও সম্পৃক্ততার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তদন্তে সংগৃহীত […]

জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট, গণনা শুরু

জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট, গণনা শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরুর ঘোষণা দেন। ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রথমে ব্যালট পেপারগুলো ম্যানুয়ালি স্ক্রিনিং করা হবে। ব্যালটে ক্রস চিহ্নের পরিবর্তে অন্য কোনো চিহ্ন ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করা হবে। কোনো প্রার্থীর নামের পাশে ক্রস ছাড়া ভিন্ন চিহ্ন থাকলে সংশ্লিষ্ট পদের ভোটটি বাতিল বলে গণ্য হবে। এর আগে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময় শেষে কয়েকটি বিভাগে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও অপেক্ষমাণ শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর সব কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। গণনার পুরো কার্যক্রম এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এবারের জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। চারটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন—ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’; ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’; বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। পাশাপাশি স্বতন্ত্রভাবেও বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে ভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন প্রার্থী লড়ছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরুর ঘোষণা দেন। ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রথমে ব্যালট পেপারগুলো ম্যানুয়ালি স্ক্রিনিং করা হবে। ব্যালটে ক্রস […]

আদালতে অভিযোগপত্র: ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদি হত্যা, শুটার ফয়সালসহ আসামি ১৭

আদালতে অভিযোগপত্র

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি […]

জকসু নির্বাচন : শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা ও পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তবে পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। জানা গেছে, মাহিমা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন এবং হিজাব ও নিকাব পরিহিত ছিলেন। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখে পরিচয় জানতে চেয়ে মাস্ক খুলতে বলেন। ভুক্তভোগী মাহিমা আক্তার বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলাম। তখন ছাত্রদলের ভাইরা এসে আমাকে হেনস্তা করে। আমার সঙ্গে আমার একজন আত্মীয়ও ছিল। আমি হিজাব পরিহিত থাকায় তারা আমাকে মাস্ক খুলতে বলেছিল।” এ বিষয়ে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, “তিনি আমার স্ত্রী এবং আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। সকাল থেকেই ছাত্রদল গেটের বাইরে ধাক্কাধাক্কি শুরু করে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা ‘মব’ সৃষ্টি করেছিল, যা মোটেই কাম্য নয়।” জবি ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিষয়টি নজরে আসার পর তা সমাধান করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা ও পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তবে পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। জানা গেছে, মাহিমা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে […]

বিকেলে ডিএমপি জানাবে উসমান হাদি হত্যা মামলার অগ্রগতি

বিকেলে ডিএমপি জানাবে উসমান হাদি হত্যা মামলার অগ্রগতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে আজ বিকেলে ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম মামলার তদন্তের সর্বশেষ তথ্য তুলে ধরবেন। এ সময় হত্যার চার্জশিট দাখিলের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে। তিনি আরও জানান, এ পর্যন্ত মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরীফ উসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তিনি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন এবং সেখানেই সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে আজ বিকেলে ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম মামলার তদন্তের সর্বশেষ তথ্য তুলে ধরবেন। এ সময় হত্যার চার্জশিট দাখিলের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম […]