১২৩ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ১২৩ বার তারিখ পেছানো হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৯ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন। সোমবার (৫ জানুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে হাজির থাকলেও প্রতিবেদন জমা দিতে […]
আওয়ামী লীগের শাসনামলে গুম: অন্তত ২৫১ জন এখনও নিখোঁজ

গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে অন্তত ১,৫৬৯টি গুমের ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত ২৫১ জন এখনও নিখোঁজ। গুমসংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মৃত হিসেবে গণ্য করা হচ্ছে। এর বাইরে গুম হওয়ার নির্দিষ্ট সময় পর আরও ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনে জমা পড়া ১,৯১৩টি অভিযোগের […]
ভোরে সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে পরপর দুই দফা ভূমিকম্প

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোরে হঠাৎ করে এসব কম্পনে পুরো এলাকায় মৃদু আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে। এর মাত্র ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। […]
আগামী ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা

সিলেট ও আশপাশের এলাকায় মধ্যরাতে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো অঞ্চল। পরপর দুটি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সোমবার সকাল ৬টার দিকে ফেসবুকে […]
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ সরকারের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান সই করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী […]
মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, ৭০ ভরি স্বর্ণসহ নগদ অর্থ লুট

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা নিয়ে গেছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের দোকানটির শাটার কেটে ও কলাপসিবল গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার […]