Editorial News 24

ওসমান হাদির হত্যাকাণ্ডে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

ওসমান হাদির হত্যাকাণ্ডে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন, শরিফ ওসমান বিন হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে ছাড়া হয়েছিল। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছিলেন। ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, “এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন […]

ভারতে বিশ্বকাপ খেলবে কি বাংলাদেশ?

ভারতে বিশ্বকাপ খেলবে কি বাংলাদেশ? বিসিবি বলছে, প্রয়োজনে আইসিসিতে যোগাযোগ ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর পেছনে রয়েছে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পরও মোস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্ত। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দেওয়ায় ক্রিকেট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরে বাংলাদেশ দলের খেলোয়াড়রা কতটা নিরাপদ থাকবেন—এ প্রশ্ন উঠেছে। সিলেটে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিশ্বকাপ টুর্নামেন্টটি আয়োজন করছে আইসিসি, ভারত সেখানে স্বাগতিক দেশ। আমাদের কোনো বিষয়ে যোগাযোগের প্রয়োজন হলে আমরা আইসিসির সঙ্গেই যোগাযোগ করব।’ উল্লেখ্য, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ স্বাগতিক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। যেমন নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। বাংলাদেশও কি একই ধরনের কোনো ব্যবস্থা চাইবে—এমন প্রশ্নের জবাবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘কোন ভেন্যু উপযুক্ত হবে, সেটি আইসিসিই নির্ধারণ করবে।’ এদিকে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের পর কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিসিবি জানায়, এখনো তারা বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি বা বার্তা পায়নি। এতে বিসিবির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে কি না—এমন প্রশ্নে আমজাদ হোসেন বলেন, ‘ছোট করা হলো কি না, এসব আলোচনা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এখনো আমাদের কাউন্টারপার্টের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোনো কিছু না জানা পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে আমাদের ক্রিকেটারদের মর্যাদা ও নিরাপত্তাই সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার—সেই অনুযায়ী সময়মতো সেরা সিদ্ধান্ত নেওয়া হবে।’ মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা এবং বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ রাত সাড়ে ৯টায় বৈঠকে বসছেন বিসিবির পরিচালকেরা। বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর পেছনে রয়েছে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পরও মোস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্ত। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দেওয়ায় ক্রিকেট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে […]

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে—সে বিষয়ে এখনো দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, সামনে জাতীয় নির্বাচন থাকায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। সময়ের সঙ্গে সঙ্গে সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতির স্বার্থে চেয়ারম্যান পদে নেতৃত্বের বিষয়টি স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, খালেদা জিয়ার মৃত্যুর পর দলের ভেতরে বর্তমানে সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট ও ডিজিটাল পোস্টারে কার ছবি ব্যবহার করা হবে। বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে বিএনপি নেতৃত্বকে। দলীয় পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু সাংগঠনিক নয়, বরং আসন্ন নির্বাচনী কৌশলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে—সে বিষয়ে এখনো দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, সামনে জাতীয় নির্বাচন থাকায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে […]

ভেনেজুয়েলার রাজধানীসহ চার অঞ্চলে মার্কিন হামলার অভিযোগ, জরুরি অবস্থা ঘোষণা

ভেনেজুয়েলার রাজধানীসহ চার অঞ্চলে মার্কিন হামলার অভিযোগ, জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের চারটি অঞ্চলে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভেনেজুয়েলা সরকার। এ ঘটনাকে তারা ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শনিবার (৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলা। এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের ওপর হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রতিবাদ জানিয়েছে কারাকাস। স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক ২টার দিকে রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় আকাশে নিচু দিয়ে উড়ে যাওয়া উড়োজাহাজের শব্দও শোনা গেছে। ভেনেজুয়েলার সরকার জানায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইনের আওতায় প্রয়োজনীয় সময়ে জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। যদিও এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে। পরিস্থিতির অবনতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকার জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের চারটি অঞ্চলে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভেনেজুয়েলা সরকার। এ ঘটনাকে তারা ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শনিবার (৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো […]

মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের

মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় পরিবর্তনের অনুমতিও দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় নিতে পারবে, এ ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে।’ ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ সামনে আসার পরই মোস্তাফিজকে দলে নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। এর জেরে ২০২৬ আইপিএলে তাঁর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে ভারতের বিভিন্ন মহলে। এর আগে দেশটির ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুর এএনআইকে বলেন, কেকেআরের উচিত মোস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়া। পাশাপাশি বিজেপি নেতা সঙ্গীত সোম কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেন। গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের নাম থাকলেও দল পান শুধু মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় শাহরুখ খানের কেকেআর। আইপিএলের ইতিহাসে এটিই কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্যে বিক্রির রেকর্ড। এর আগে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছিলেন, মোস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন। আবার আইএএনএসকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছিল, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সরকারি নির্দেশ তারা পাননি। তবে শেষ পর্যন্ত আজ বিসিসিআই সচিব আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এদিকে ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’-এর প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও মোস্তাফিজকে কেনার জন্য শাহরুখ খানের সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি খেলোয়াড় কেনা দুঃখজনক। এ ছাড়া শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম এবং কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিরনাতেও বিষয়টি নিয়ে বিসিসিআই ও আইসিসির ভূমিকা প্রশ্নবিদ্ধ করেন। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান এর আগে আইপিএলের পাঁচটি দলের হয়ে আট মৌসুম খেলেছেন। সব মিলিয়ে এই বাঁহাতি পেসারের উইকেট সংখ্যা ৬৫।

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় পরিবর্তনের অনুমতিও দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন,‘সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ […]