বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

বছরের শেষ প্রান্তে এসে তৃতীয় দফায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। চলতি বছরে গড়ে তেলের দর ১৫ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। অতিরিক্ত উৎপাদন এবং বৈশ্বিক চাহিদা দুর্বল থাকায় এই দরপতন ঘটেছে। বিশ্লেষকদের মতে, ২০২০ সালের পর এবারই তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২০২৫ সালে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে প্রায় ১৮ শতাংশ, যা ইতিহাসে প্রথমবারের মতো টানা […]
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ হিসাবে বাংলাদেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর […]
খালেদা জিয়ার জানাজায় এসে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন (৫৬)। তাঁর কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী এ পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, […]
ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি

ই-সিগারেট, ভেপসহ সব ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট এবং কুম্ভি পাতা ও টেন্ডু পাতায় মোড়ানো বিড়ি সম্পূর্ণ নিষিদ্ধ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন […]
শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার […]
যত টাকার সম্পদ দেখালেন হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, স্থাবর ও অস্থাবর সম্পদসহ হাসনাত আব্দুল্লাহর মোট […]
জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়। এর আগে বিকেল ৩টার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাঁর জানাজা […]