ভারতে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে ‘গণপিটুনি’ দিয়ে হত্যা করা হলো

ভারতের বিহার রাজ্যে এক মুসলমান ফেরিওয়ালাকে নৃশংসভাবে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মুহাম্মদ আতাহার হুসেইন (৪০)। তার স্ত্রী শবনম পারভিন অভিযোগ করেছেন, স্বামীর নাম জানার পরই ধর্মীয় পরিচয়ের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটি ঘটে গত ৫ ডিসেম্বর রাতে বিহারের নাওয়াদা জেলার রোহ থানার অন্তর্গত ভট্টা গ্রামে। পুলিশের এফআইআর অনুযায়ী, সেদিন […]
বিপিএলের সূচি: কবে, কোথায়, কখন, কার ম্যাচ

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর চট্টগ্রাম ঘুরে শেষ পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের। এবার সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট […]
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানানো হয় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে […]
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক প্রাণঘাতী হামলা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, বড়দিনের দিন মার্কিন সামরিক বাহিনী আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘নিখুঁত ও সফল’ হামলা পরিচালনা করেছে। তবে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বার্তায় ট্রাম্প সতর্ক […]
যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর আহত ও নিহত যাত্রীদের উদ্ধার করে ঢাকার সদরঘাটে নিয়ে […]