ফেসবুকে এনসিপি প্রার্থীকে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে হান্নান মাসউদকে উদ্দেশ্য করে পোস্টে লেখা হয়, “হান্নান, আগুন নিয়ে খেলা করো না। পরে পস্তাতে হবে—বলে দিলাম।” […]
শুক্রবার সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ

জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, “ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা হবে এবং সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ […]
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এ কারণে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ […]
ফের শাহবাগে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সংগঠক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে ফের অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৭টার দিকে বিভিন্ন পেশার মানুষকে শাহবাগে জড়ো হতে দেখা যায়। ভোরে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। এর আগে বৃহস্পতিবার রাতে হাদির […]
পুরোপুরি নিয়ন্ত্রণে প্রথম আলো কার্যালয়ের আগুন

জনপ্রিয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় ১০ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার পর দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথম আলো কার্যালয়ে তাদের কার্যক্রম শেষ করেছে। তবে যেকোনো ঝুঁকি এড়াতে আরও একটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান […]
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় সিঙ্গাপুরে তার জানাজা আয়োজন করা সম্ভব হয়নি। […]