Editorial News 24

বিপিএল নিলাম থেকে বাদ পড়লেন বিজয়সহ ১০ ক্রিকেটার

বিপিএল নিলাম থেকে বাদ পড়লেন বিজয়সহ ১০ ক্রিকেটার বিপিএলের নিলাম থেকে ফিক্সিং সন্দেহে থাকা ১০ জন ক্রিকেটারের নাম সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রকাশিত নিলাম তালিকায় তাদের কোনো নাম স্থান পায়নি। নামের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মনির হোসেন খান, নিহাদ উজ্জামান এবং আরও দুই বিদেশি ক্রিকেটার। এর আগে বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিং সন্দেহে থাকা খেলোয়াড়দের নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। শনিবার (২৯ নভেম্বর) নিলামের আগেরদিন প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিজয় ও মোসাদ্দেকসহ ১০ ক্রিকেটারের নাম নেই।

বিপিএলের নিলাম থেকে ফিক্সিং সন্দেহে থাকা ১০ জন ক্রিকেটারের নাম সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রকাশিত নিলাম তালিকায় তাদের কোনো নাম স্থান পায়নি। নামের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মনির হোসেন খান, নিহাদ উজ্জামান এবং আরও দুই বিদেশি ক্রিকেটার। […]

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির দুই পক্ষের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এই ধারা কার্যকর হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। অপরদিকে বিকেল ৩টায় আলফাডাঙ্গা পৌর সদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি রোধ করতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধারা জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, “জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আলফাডাঙ্গা উপজেলার পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা কার্যকর করা হলো।” এ সময় উল্লিখিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র বহন, এছাড়াও পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির দুই পক্ষের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এই ধারা কার্যকর হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ […]

নতুন ছবিতে শুভ-মিম, গোপনে চলছে শুটিং

**নতুন ছবিতে শুভ-মিম, গোপনে চলছে শুটিং** আরিফিন শুভ নতুন সিনেমার শুটিং করছেন, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। দুজনকে শেষবার দেখা গিয়েছিল চার বছর আগে গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’-তে। এবার আবার জুটি বাঁধলেন তাঁরা, তবে নতুন সিনেমার বিষয়ে পরিচালক সাইফ চন্দন, নায়ক ও নায়িকা কেউই এখনো মুখ খুলেননি। সাইফ চন্দন পরিচালিত এই ছবিটি তাঁর সপ্তম সিনেমা। এর আগে তিনি ‘লোকাল’ পরিচালনা করেছিলেন, যেখানে অভিনয় করেছিলেন আদর আজাদ ও শবনম বুবলী। প্রথমবারের মতো শুভ ও মিমকে নিয়ে কাজ করছেন তিনি। সিনেমার চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি, তবে সূত্রে জানা গেছে এটি হতে পারে ‘মালিক’ বা ‘শিকার’। শুটিং শুরু হয়েছে চলতি মাসের শুরুতে রাজশাহীর পবা এলাকায়। বর্তমানে নাটোরে চলছে টানা শুটিং। সিনেমাটি অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক একদম নতুন রূপে দেখবেন। চরিত্রের জন্য দুজনেই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন। মিম টানা দেড় মাস মহড়া করেছেন, শুধু অভিনয় নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন। আরিফিন শুভও সমান সময় ব্যয় করেছেন। দীর্ঘদিন কোনো ছবি মুক্তি না পাওয়ায় দুজনই নিজেদের কাজে অতিরিক্ত মনোযোগী। শুভর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘নীলচক্র’। পরিচালক সাইফ চন্দন এই ছবির বিষয়ে এখনই মন্তব্য করতে চাননি, শুধুমাত্র বলেছেন, **“সময় হলে সব জানাব।”** সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ডিসেম্বরেই বিদেশে একটি আইটেম গানের শুটিং হবে, এরপর শেষ হবে পুরো কাজ। বাকি রয়েছে কিছু প্যাচওয়ার্ক ও ডাবিং। আরিফিন শুভর হাতে আরও কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। রায়হান রাফীর ‘নূর’-এ অভিনয় করেছেন, যেখানে সহশিল্পী জান্নাতুল ঐশী। অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’-এ অভিনয় করেছেন নুসরাত ফারিয়ার সঙ্গে। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন তিনি। বিদ্যা সিনহা মিমও বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের ফটোশুট ও ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’-এর শুটিং শেষ করেছেন। শমী কায়সারের প্রযোজিত আরেকটি ছবিতে মিমকে শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে।

আরিফিন শুভ নতুন সিনেমার শুটিং করছেন, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। দুজনকে শেষবার দেখা গিয়েছিল চার বছর আগে গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’-তে। এবার আবার জুটি বাঁধলেন তাঁরা, তবে নতুন সিনেমার বিষয়ে পরিচালক সাইফ চন্দন, নায়ক ও নায়িকা কেউই এখনো মুখ খুলেননি। সাইফ চন্দন পরিচালিত এই ছবিটি তাঁর সপ্তম সিনেমা। এর আগে […]

এনসিপিতে যাবেন মাহফুজ আলম ?

যাবেন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তিই যোগ দিচ্ছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। শাপলাকলি প্রতীক নিয়ে লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সূত্র বলছে, তিনি এনসিপিতে গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে পারেন এবং সম্ভবত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পেতে পারেন।

আসিফের রাজনৈতিক ভবিষ্যৎ: বিএনপি বা গণঅধিকার?

আসিফের রাজনৈতিক ভবিষ্যৎ: বিএনপি বা গণঅধিকার?

আসিফ মাহমুদের দলীয় গন্তব্য নিয়ে এখনো জল্পনা চলছে। যদিও তিনি জানিয়েছেন, পরিকল্পনা রয়েছে স্বতন্ত্রভাবে নির্বাচন করার, তবে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে—তিনি বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন। এনসিপির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ায় দলটিতে যোগদানের সম্ভাবনা প্রায় নেই বলেই নিশ্চিত করেছে দলীয় সূত্র। তরুণদের বৃহত্তর ঐক্য গঠনে তিনি উদ্যোগ নিলেও এনসিপির সহযোগিতা না পাওয়ায় […]

১০ ডিসেম্বরের মধ্যেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

১০ ডিসেম্বরের মধ্যেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্বাচনে অংশ নিতে আগাম পদক্ষেপ হিসেবে দু’জনই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৪ বা ৫ ডিসেম্বর মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন। তাঁর দুই দিন আগে বা পরে পদ ছাড়তে পারেন আসিফ মাহমুদ। গত ৯ নভেম্বর তিনি কুমিল্লার বদলে ঢাকা-১০ আসনে ভোটার হন এবং জানান, তিনি ঢাকা থেকেই নির্বাচন করতে চান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব।’ অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর মাহফুজ আলম জানিয়েছিলেন, “পদ ছাড়ব কবে—এখনও অনিশ্চিত।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্বাচনে অংশ নিতে আগাম পদক্ষেপ হিসেবে দু’জনই পদ ছাড়ার সিদ্ধান্ত […]

শ্রীলঙ্কায় বন্যা–ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৮০ ছাড়িয়েছে, নিখোঁজ অন্তত ৩৪

**শ্রীলঙ্কায় বন্যা–ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৮০ ছাড়িয়েছে, নিখোঁজ অন্তত ৩৪** শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র প্রভাবে টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। হঠাৎ পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে বহু এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে। হাজারো মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ জোরদার করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও নিরাপত্তাবাহিনী। এখনও অনেক মানুষ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, যাদের কাছে পৌঁছাতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানায়, ঘূর্ণিঝড়ের আঘাতে বন্যার পাশাপাশি ব্যাপক ভূমিধস হয়েছে, এতে বহু ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএমসির হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৪৪ হাজার ১৯২ পরিবারের প্রায় এক লাখ ৪৮ হাজার ৬০৩ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৫ হাজার ২৪ পরিবারের ১৪ হাজার ৭৬৬ জনকে ১৯৫টি জরুরি আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে। ঘূর্ণিঝড়ে ৪২টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ২ হাজার ৮১০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ভোরে ঘূর্ণিঝড়টির আঘাতে ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। পূর্ব ও মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকাংশ মৃত্যুই ঘটেছে ভূমিধসে। কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড় ও বন্যায় মোরাগাহাকান্দা, এলাহেরা ও কুমারা এলা—এই তিনটি গুরুত্বপূর্ণ সেতু পানির তোড়ে ভেঙে গেছে। এতে মাতালে, পলোন্নারুয়া, কুরুনেগালা ও উভা প্রদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাণিজ্য, কৃষি ও ত্রাণ বিতরণের জন্য এসব সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশেষ সংবাদ সম্মেলন করে তিন বাহিনীর প্রধান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। ডিএমসির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সম্পৎ কোটুওয়েগোদা জনগণকে সতর্ক করে বলেন, পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, তাই সবাইকে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। সেচ বিভাগ সতর্ক করে জানিয়েছে, কেলানি নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। এতে কলম্বো ও আশপাশের এলাকাও ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে। **সূত্র: নিউজ ফাস্ট**

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র প্রভাবে টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। হঠাৎ পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে বহু এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে। হাজারো মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। […]

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। শুক্রবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা হাসপাতালে তাকে দেখতে যান। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব বলেন। এদিকে দলীয় প্রধানের আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা রাজধানীসহ সারা দেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ অংশ নেন। সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। রাত সোয়া ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে হাসপাতালে যেতে দেখা যায়। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সবার কাছে প্রার্থনা কামনাও করেন। জুমার নামাজের পর নয়াপল্টনের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, “ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আমরা দেশব্যাপী দোয়া চেয়েছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন।” তিনি আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, তাই তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন এবং খালেদা জিয়ার আরোগ্য কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজদীখানের মধুপুর মাদ্রাসায়ও বিশেষ দোয়া করা হয়। গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং চিকিৎসকদের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নিশ্চিত করেন যে তার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না। তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তারেক রহমানও ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশনেত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। শুক্রবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা হাসপাতালে […]

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

"কমেন্ট বক্সে লিংক"

বিশ্বজুড়ে পশুপাখি থেকে শুরু করে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু যদি মানুষে মানুষে সংক্রমিত হওয়ার সক্ষমতা অর্জন করে, তবে তা কোভিড-১৯ এর চেয়েও ভয়াবহ মহামারীর রূপ নিতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি। তিনি জানান, মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাস—এইচ১ ও এইচ৩—এর বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও, এইচ৫ ধরনের […]