ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে এবং ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ রূপ নিয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড়ের অবস্থান বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ নভেম্বর দুপুর ১২টার পর্যবেক্ষণ […]
৭ ভূমিকম্পে কাঁপছে দেশ: মাটির নিচে কী চলছে?

গত এক সপ্তাহে দেশে সাত দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদীতে সংঘটিত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে। রাজধানীর এত কাছে এমন শক্তিশালী ভূমিকম্প বহু বছর ধরে দেখা যায়নি। এই কম্পনের পরই ঢাকা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে […]
সিসিইউতে বেগম খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) তে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে সিসিইউতে নিবিড় পরিচর্যায় রয়েছেন খালেদা জিয়া। এ সময় […]
বিপিএল নিলামে অংশ নিচ্ছেন যেসব বিদেশি ক্রিকেটার

কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নিলাম। কয়েক মৌসুম পর ফের আয়োজিত এই নিলামে অংশ নিতে প্রথমে নিবন্ধন করেছিলেন ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার; যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ২৫০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে। নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার এসেছে […]
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে নতুন রোগী হিসেবে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কম্পনের মাত্রা জানা যায়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ […]
একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এতে […]
বিপিএল নিলামে ১৫৮ স্থানীয় ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

বিপিএলের ১২তম আসর ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়, আর ফাইনাল নির্ধারিত ১৬ জানুয়ারি। বিপিএলের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০-এরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন। স্থানীয় ক্রিকেটার হিসেবে চূড়ান্ত তালিকায় আছেন ১৫৮ জন। ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের তালিকা: বিপিএল গভর্নিং কাউন্সিল এ তালিকা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার […]
ইমরান খানের মৃত্যুর গুজব, যা জানাল কারা কর্তৃপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিষ্কার করেছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, ইমরান খানকে কোথাও সরিয়ে নেওয়া হয়নি এবং তিনি জেলের ভেতরেই সম্পূর্ণ সুস্থ আছেন। বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানায়, ইমরান খানকে স্থানান্তর করার খবর “সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা”। […]
প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ২১ বছরের কারাদণ্ড

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। একই ধারায় দুদকের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী […]