Editorial News 24

রাজধানীতে আবারও ভূকম্পন অনুভূত

রাজধানীতে আবারও ভূকম্পন অনুভূত রাজধানীতে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

রাজধানীতে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ। এ ছাড়াও শনিবার (২১ নভেম্বর) একটি […]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: নেগেটিভ নম্বরসহ বিস্তারিত নির্দেশিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: নেগেটিভ নম্বরসহ বিস্তারিত নির্দেশিকা প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নির্দেশিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। প্রতিটি সঠিক উত্তরের মান ০.৭৫ নম্বর, আর ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। এর মধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য বরাদ্দ ৭২ নম্বর, এসএসসি বা সমমান ফলের জন্য ১০ নম্বর, এবং এইচএসসি বা সমমান ফলের জন্য ১৮ নম্বর রাখা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নির্দেশিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। প্রতিটি সঠিক উত্তরের মান ০.৭৫ নম্বর, আর ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। এর মধ্যে […]

যুদ্ধবিরতির পর এক মাসে গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ

যুদ্ধবিরতির পর এক মাসে গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসে কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র রিকার্ডো পিরেস এই তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় এক নবজাতক কন্যাশিশু নিহত হয়েছে। এর আগের দিন বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও সাত শিশু মারা যায়। পিরেস বলেন, “আমরা বহুবার বলেছি—এগুলো কেবল সংখ্যা নয়। প্রতিটি শিশুর ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন, যা সহিংসতায় মুহূর্তেই নিভে গেছে।” ইউনিসেফের হিসেবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৪ হাজার শিশু নিহত ও আহত হয়েছে। সূত্র: আল জাজিরা।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসে কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র রিকার্ডো পিরেস এই তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় এক নবজাতক কন্যাশিশু নিহত হয়েছে। এর আগের দিন বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও সাত শিশু […]

হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানাল পাকিস্তান জুলাইয়ের গণ–অভ্যুত্থয়ের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, মানবতাবিরোধী অপরাধে হওয়া এ রায় নিয়ে মন্তব্য করার জায়গা পাকিস্তানের নয়। শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত।” তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সংকট মোকাবিলা করতে সক্ষম। এর আগে গত সোমবার, জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

জুলাইয়ের গণ–অভ্যুত্থয়ের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, মানবতাবিরোধী অপরাধে হওয়া এ রায় নিয়ে মন্তব্য করার জায়গা পাকিস্তানের নয়। শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত।” তিনি আরও […]

ঢাকার কাছে বড় ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ২১ লাখের বেশি ভবন

সপ্তাহান্তের সকালে রাজধানীসহ সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্প বিশেষজ্ঞদের চোখে একটি সম্ভাব্য ‘ফোরশক’—অর্থাৎ বড় ভূমিকম্পের আগাম সংকেত। ঢাকার এত কাছে এমন মাত্রার ভূমিকম্প এর আগে কখনও রেকর্ড হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কম্পনটি কয়েক সেকেন্ড আর স্থায়ী হলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত। রাজউক ও নগর সংস্থাগুলোর হিসাব অনুযায়ী রাজধানীজুড়ে প্রায় ২১ লাখ ৪৬ হাজার ভবন ঝুঁকিপূর্ণ। এসব ভবনের বড় অংশই নির্মিত হয়েছে নিয়ম-কানুন উপেক্ষা করে বা দুর্বল ভিত্তির ওপর। নগর পরিকল্পনাবিদদের সতর্কতা—বড় ভূমিকম্প হলে ঢাকায় ব্যাপক ধস ও প্রাণহানি ঘটতে পারে। কেন বাড়ছে ঝুঁকি বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে। ডাউকি ফল্ট, সাগাইং ফল্ট ও মধুপুর ফল্ট—এই সবকিছু মিলেই দেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছেই, ফলে শহরজুড়ে প্রবল কম্পন অনুভূত হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সতর্ক করে বলেন, ঢাকায় বিপুলসংখ্যক ভবনের অনুমোদনই নেই, ফলে পুনরাবৃত্ত ভূমিকম্প হলে বিপদ আরও বাড়বে। সমীক্ষার ভয়াবহ পূর্বাভাস জাইকা ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রামের যৌথ জরিপে বলা হয়েছে—৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ৭২ হাজার ভবন ধসে পড়বে এবং ১ লাখ ৩৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে কোটি টন কনক্রিটের স্তূপ। রাজউকের ২০২৪ সালের সাম্প্রতিক সমীক্ষা বলছে— মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৪০%–৬৪% ভবন ধসে পড়তে পারে সকালে হলে মৃত্যু হতে পারে ২.১–৩.১ লাখ, বিকেলে ২.৭–৪ লাখ, রাতে ৩.২–৫ লাখ মানুষ। এ ছাড়া সিলেট অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৪০ হাজার থেকে ৩ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। সড়ক–সেতুর সম্ভাব্য ক্ষতির চিত্র আরও উদ্বেগজনক—প্রধান সেতুর ৯৬% এবং শহরের সেতুর ৯৭% ধসে পড়ার ঝুঁকি রয়েছে। অবহেলা, ঘনবসতি ও নির্মাণব্যবস্থার ত্রুটি বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ঘনবসতি, সরু রাস্তা, অনুমোদনহীন ভবন, দুর্বল মাটির স্তর—সব মিলিয়ে রাজধানী হয়ে উঠেছে ‘উচ্চ ঝুঁকির শহর’। মাটি তরলীকরণের (liquefaction) ঝুঁকিও মারাত্মক। নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, “ঢাকায় দুর্যোগের সময় মানুষের আশ্রয় নেওয়ার মতো খোলা জায়গাই নেই। যেগুলো ছিল, সেগুলোও দখল হয়ে গেছে।” বিশেষজ্ঞদের সতর্কতা ও আহ্বান বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারীর মত—শুক্রবারের ভূমিকম্প বড় ঝুঁকির আগাম বার্তা। তিনি বলেন, “৭ মাত্রার ভূমিকম্প ১৯৩০ সালের পর হয়নি, এখন ফের আসার সময় হয়েছে।” এমন কম্পনে ঢাকার ৩৫% ভবন ভেঙে পড়তে পারে, হতাহত হতে পারে ২–৩ লাখ মানুষ। ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, “এই কম্পন প্লেট সরে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট করছে। সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে।” আবহাওয়া অধিদপ্তর জানায়, ২০০৭ সালে ডিজিটাল পর্যবেক্ষণ শুরু হওয়ার পর ঢাকার কাছে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প। এখনো পরাঘাত রেকর্ড না হলেও ঝুঁকি পুরোপুরি কেটে যায়নি।

সপ্তাহান্তের সকালে রাজধানীসহ সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্প বিশেষজ্ঞদের চোখে একটি সম্ভাব্য ‘ফোরশক’—অর্থাৎ বড় ভূমিকম্পের আগাম সংকেত। ঢাকার এত কাছে এমন মাত্রার ভূমিকম্প এর আগে কখনও রেকর্ড হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কম্পনটি কয়েক সেকেন্ড আর স্থায়ী হলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত। রাজউক ও নগর সংস্থাগুলোর হিসাব অনুযায়ী রাজধানীজুড়ে প্রায় ২১ লাখ ৪৬ হাজার […]

দেশে আবার ভূমিকম্প, গাজীপুরে কম্পন অনুভূত

দেশে আবার ভূমিকম্প, গাজীপুরে কম্পন অনুভূত নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর এক দিনেরও কম সময়ের ব্যবধানে গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি ক্ষুদ্র মাত্রার স্থানীয় ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকা। এর আগে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ঝাঁকুনি অনুভূত হয়। ওই ঘটনায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকার চারজন, নরসিংদীর পাঁচজন ও নারায়ণগঞ্জের একজন রয়েছেন।

নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর এক দিনেরও কম সময়ের ব্যবধানে গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি ক্ষুদ্র মাত্রার স্থানীয় ভূমিকম্প […]