Editorial News 24

মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ে চলাচল ৯ মিনিট বন্ধ

মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ে চলাচল ৯ মিনিট বন্ধ রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ায় ট্রেন চলাচল শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ৯ মিনিটের জন্য বন্ধ হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ড্রোন পতনের কারণে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণের সঙ্গে সঙ্গে চলাচল স্বাভাবিক হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে। উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা ও নাশকতা মোকাবিলার কারণে মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন ও ডিএমটিসিএলের অন্যান্য স্থাপনায় নিয়োজিত সকল কর্মীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।

রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ায় ট্রেন চলাচল শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ৯ মিনিটের জন্য বন্ধ হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ড্রোন পতনের কারণে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণের সঙ্গে সঙ্গে চলাচল স্বাভাবিক হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় […]

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে কারখানায় এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বয়লার বিস্ফোরণে দগ্ধরা হলেন— ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামরুল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)। দগ্ধদের হাসপাতালে নেওয়া তাদের সহকর্মী মো. আব্দুর রহিম জানান, সন্ধ্যার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ওই ৬ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বন্দর এলাকার একটি সিমেন্ট কারখানা থেকে ৬ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে সবাই দগ্ধ হয়েছে। পাশাপাশি শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে কারখানায় এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বয়লার বিস্ফোরণে দগ্ধরা হলেন— ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামরুল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম […]

মহাখালীতে চলন্ত বাসে আগুন, কেউ হতাহত হয়নি

মহাখালীতে চলন্ত বাসে আগুন, কেউ হতাহত হয়নি রাজধানীর মহাখালীতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বটতলা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের খবর পান ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান নিশ্চিত করেছেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন বাসের পেছন থেকে লেগেছে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট ও ইঞ্জিন পুড়ে গেছে। স্থানীয়রা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিক ধারণা যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে।

রাজধানীর মহাখালীতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বটতলা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের খবর পান ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান নিশ্চিত করেছেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন বাসের পেছন থেকে […]

ঢাবি ১৫ দিন বন্ধ, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

ঢাবি ১৫ দিন বন্ধ, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। এতে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার পাশাপাশি হল খালি করার বিষয়ে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। সভায় ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়। বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত অনুযায়ী, আবাসিক হলসমূহের ঝুঁকি মূল্যায়ন ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে তা খালি করা জরুরি। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিকভাবে খোলা থাকবে।

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। এতে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা […]

শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে আবেগাপ্লুত হলেন তার সহশিল্পী চিত্রনায়িকা লিমা। তিনি বলেন, সালমান শাহের সঙ্গে দুটি ছবিতে কাজ করতে পেরে নিজের জন্মকে সার্থক মনে করেন। লিমা জানান, “ভাবতেই পারিনি সালমান শাহের এত ভক্ত রয়েছে। আমরা যখন একসঙ্গে কাজ করেছি, তখন তাকে এত বড় তারকা বলে মনে হয়নি। খুবই সাদামাটা, সহজ-সরল একটি মানুষ ছিলেন তিনি।” ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল বলেও জানান লিমা। তিনি বলেন, “তার মৃত্যুর শোক সইতে না পেরে বহু ভক্ত মারা গেছে—পত্রিকায় কেউ ১৮ জন, কেউ ২৮ জন বলেছিল। তখনই বুঝেছি কী বিশাল জনপ্রিয়তা ছিল তার।” লিমা ‘প্রেম যুদ্ধ’ ও ‘কন্যাদান’—এই দুটি ছবিতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন। শুটিংয়ের স্মৃতি স্মরণ করতে গিয়ে বলেন, “সালমান খুবই প্রাণবন্ত ও হাসিখুশি ছিলেন। শুটিং স্পটে সবাইকে হাসাতে পারতেন।” সালমান শাহের মৃত্যুর রহস্য এখনও পরিষ্কার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার বিশ্বাস, সালমান আত্মহত্যা করতে পারেন না। লিমার ভাষায়, “২৯ বছর পার হয়ে গেল—তিনি কীভাবে মারা গেলেন এখনো জানা গেল না। আমি সালমান হত্যার বিচার চাই।” এসময় তিনি বলেন, সালমানের সংসারে নায়িকা শাবনূরকে কেন্দ্র করে অশান্তি চলত। তবে সালমানের স্ত্রী সামিরা শুটিং সেটে এসে তার প্রতি বন্ধুসুলভ আচরণ করতেন। শেষে লিমা বলেন, “সালমান আপনি যেখানে থাকুন ভালো থাকুন। আপনার জন্য দোয়া রইল।”

অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে আবেগাপ্লুত হলেন তার সহশিল্পী চিত্রনায়িকা লিমা। তিনি বলেন, সালমান শাহের সঙ্গে দুটি ছবিতে কাজ করতে পেরে নিজের জন্মকে সার্থক মনে করেন। লিমা জানান, “ভাবতেই পারিনি সালমান শাহের এত ভক্ত রয়েছে। আমরা যখন একসঙ্গে কাজ করেছি, তখন তাকে এত বড় তারকা বলে মনে হয়নি। খুবই সাদামাটা, সহজ-সরল একটি মানুষ ছিলেন […]

ভূমিকম্পে নিহত শিশুর দাফনে থাকতে পারলেন না বাবা

ভূমিকম্পে নিহত শিশুর দাফনে থাকতে পারলেন না বাবা নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবারের ভূমিকম্পে দেয়াল চাপায় নিহত ১০ মাস বয়সী শিশু ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে বিকেলে। তবে গুরুতর আহত স্ত্রী কুলসুম বেগমের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় সন্তানের শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি ফাতেমার বাবা আব্দুল হক। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা জানান, সকালে কুলসুম বেগম শিশু ফাতেমাকে নিয়ে ভুলতা এলাকায় বাবার বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ ভূমিকম্প শুরু হলে রাস্তার পাশের একটি উঁচু বাউন্ডারি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যায় ফাতেমা এবং গুরুতর আহত হন মা কুলসুম। আহত কুলসুমকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও জায়গা না পেয়ে কয়েকটি চিকিৎসাকেন্দ্রে ঘুরতে হয়। পরে তাকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়। স্ত্রীকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াতে থাকায় মেয়ের জানাজা ও দাফনে উপস্থিত থাকতে পারেননি আব্দুল হক। কান্নাজড়িত কণ্ঠে আব্দুল হক বলেন, “প্রাণের টুকরাকে দাফন করার সময় একবারও দেখতে পারলাম না। কোলে নিতে পারলাম না। আল্লাহ যেন এমন দিন কোনো বাবার ভাগ্যে না দেন।” প্রতিবেশী তুহিন মিয়া জানান, দুই মেয়েকে মানুষ করে গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করানোর স্বপ্ন দেখতেন আব্দুল হক। কিন্তু ছোট্ট ফাতেমা সেই সুযোগও পেল না। ঘটনার পর শুক্রবার দুপুরে এলাকাটি পরিদর্শন করেন রূপগঞ্জ ইউএনও সাইফুল ইসলাম। তিনি জানান, উপজেলায় বহু ভবন ও প্রাচীর নিয়ম ভেঙে নির্মিত হয়েছে; ঝুঁকিপূর্ণ এসব স্থাপনা ভাঙার নির্দেশ দেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার দাফনের জন্য পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবারের ভূমিকম্পে দেয়াল চাপায় নিহত ১০ মাস বয়সী শিশু ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে বিকেলে। তবে গুরুতর আহত স্ত্রী কুলসুম বেগমের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় সন্তানের শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি ফাতেমার বাবা আব্দুল হক। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা জানান, সকালে কুলসুম বেগম শিশু ফাতেমাকে নিয়ে ভুলতা এলাকায় বাবার […]

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাউদ্দিন আহমদ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাউদ্দিন আহমদ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ তা দেখবে এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন বুঝতে পারে—এই দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এভাবেই হবে।” শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। সালাউদ্দিন আহমদ আরও বলেন, “আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল না। তারা গণতন্ত্রের মুখোশ পরে সংবিধান লঙ্ঘন করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে।” তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থান ও বহু মানুষের রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশা হলো একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। “এ দেশের মানুষ বৈষম্যমুক্ত রাষ্ট্রব্যবস্থা চায়,”—বলেন তিনি। তিনি আরও সতর্ক করেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উদ্ভব হতে পারে। তাই গণতান্ত্রিক চর্চা বজায় রাখার আহ্বান জানান তিনি। সমাবেশে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা–৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। বাংলাদেশে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।” তিনি দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ তা দেখবে এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন বুঝতে পারে—এই দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এভাবেই হবে।” […]

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে শনিবার ফেডারেল পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাসার সামনে সমর্থকদের পরিকল্পিত সমাবেশ শুরু হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হয়। অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে তিনি দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন। বলসোনারোর আইনজীবী সেলসো ভিলার্দি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। ফেডারেল পুলিশের এক কর্মকর্তা জানান, ব্রাসিলিয়ায় হেফাজতে নেওয়ার পর বলসোনারোর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রয়টার্সের হাতে পাওয়া আদালতের নথি অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইস গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তার মতে, বলসোনারোর বাসার সামনে সমর্থকদের ক্যাম্প পুলিশি নজরদারিতে বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া আগের রাতে তার গোড়ালিতে থাকা ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসে কারসাজির প্রমাণও মিলেছে। গ্রেপ্তারের পর দেশজুড়ে বলসোনারোর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার এবং ব্যারিকেড বসিয়েছে কর্তৃপক্ষ।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে শনিবার ফেডারেল পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাসার সামনে সমর্থকদের পরিকল্পিত সমাবেশ শুরু হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হয়। অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে তিনি দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন। বলসোনারোর আইনজীবী সেলসো ভিলার্দি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। ফেডারেল পুলিশের এক কর্মকর্তা জানান, ব্রাসিলিয়ায় হেফাজতে নেওয়ার […]

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের নরসিংদীর মাধবদীতে শুক্রবারের ভূমিকম্প মুহূর্তে কাঁপিয়ে তোলে রাজধানীসহ দেশের বড় অংশকে। ৫ দশমিক ৭ মাত্রার এ কম্পনে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে; আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। দেশি-বিদেশি গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে দীর্ঘদিন সঞ্চিত শক্তি মুক্তির কারণেই এই ভূমিকম্পের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রায় সাত কোটি মানুষ বিভিন্ন মাত্রার ঝাঁকুনি অনুভব করেছেন। আবহাওয়া বিভাগও একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ভূকম্পন বলে উল্লেখ করেছে। শুক্রবারের পর শনিবার একই এলাকায় আরও দুটি ভূমিকম্প হয়—মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। এরপরই প্রশ্ন উঠেছে—নরসিংদীর মতো তুলনামূলক কম ঝুঁকির এলাকা হঠাৎ শক্তিশালী ভূমিকম্পের উৎস হয়ে উঠল কীভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ইন্ডিয়ান প্লেট ও বার্মা প্লেটের সীমানা এলাকায় প্লেটের অবস্থান পরিবর্তন, চাপ ও ফাটলের কারণেই এই কম্পন হয়েছে। প্লেটগুলো ধীরে ধীরে সরে গিয়ে শক্তি সঞ্চিত করে, যা ধারণক্ষমতার সীমা ছাড়ালে ভূমিকম্প সৃষ্টি হয়। নরসিংদীর নিচে প্লেট লকড ছিল বিশেষজ্ঞদের মতে, নরসিংদী অঞ্চলে প্লেট লকড হয়ে ছিল। সেখানে প্লেটের খুব সামান্য অংশ খুলে যাওয়ায় শুক্রবারের ভূমিকম্প ঘটে। হুমায়ুন আখতার বলেন, “এই অল্প শক্তি বের হওয়া ইঙ্গিত দিচ্ছে, সামনে বড় ভূমিকম্পের ঝুঁকি আরও বেড়েছে।” ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের পর ওই একই অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রা বা তার বেশি শক্তির ১৪টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। বাংলাদেশের প্রধান ভূমিকম্প–উৎস দুটি হলো—ডাউকি ফল্ট এবং সিলেট থেকে চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত দীর্ঘ ফল্ট জোন। এই অঞ্চল বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত। ৮০০ বছর ধরে জমছে শক্তি—বিশেষজ্ঞদের সতর্কবার্তা টেকটোনিক অবস্থানে বাংলাদেশের পূর্বাঞ্চলের নিচে বার্মা প্লেটের দিকে ভারতীয় প্লেট ধীরে ধীরে ঢুকে যাচ্ছে—ফলে একটি সাবডাকশন জোন তৈরি হয়েছে। এই ভয়ংকর জোন সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। হুমায়ুন আখতারের দাবি—এই ভূকম্পন সেগমেন্টে ৮০০ বছরের বেশি সময় ধরে শক্তি জমা হচ্ছে, যার পরিমাণ ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৃষ্টির মতো। তিনি বলেন, “এই শক্তি বের হবেই। নরসিংদীর কম্পনে অল্প অংশ বের হওয়ায় বড় ভূমিকম্পের পথ আরও সহজ হয়ে গেছে। বড় ধাক্কা এলে ঢাকা মৃত্যুপুরীতে পরিণত হতে পারে। এখনই জরুরি প্রস্তুতি না নিলে বিপর্যয় ঠেকানো কঠিন।” ইতিহাসে বড় ভূমিকম্পের নজির বাংলাদেশ অঞ্চলে অতীতে বড় ভূমিকম্পে নদীর গতিপথ পর্যন্ত বদলে গেছে। ১৭৯৭ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদ ২০–৪০ কিলোমিটার পশ্চিমে সরে যায়। ১৭৬২ সালের ৮.৫ মাত্রার ভূমিকম্পে সেন্টমার্টিন দ্বীপ তিন মিটার উঁচু হয়ে ওঠে। ১৯২২ সালে মৌলভীবাজার–কিশোরগঞ্জ এলাকায় ৭.৬ মাত্রার ভূকম্পন হয়। ১৮৯৭ সালে ডাউকি ফল্টে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সিলেট-সুনামগঞ্জ অঞ্চল বিধ্বস্ত হয়। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন—ডাউকি বা চট্টগ্রাম-টেকনাফ সেগমেন্টে বড় কোনো ভূমিকম্প হলে অপরিকল্পিত নগরায়ণের কারণে সবচেয়ে বড় বিপর্যয়ের ঝুঁকি ঢাকাতেই। সূত্র: বিবিসি বাংলা

নরসিংদীর মাধবদীতে শুক্রবারের ভূমিকম্প মুহূর্তে কাঁপিয়ে তোলে রাজধানীসহ দেশের বড় অংশকে। ৫ দশমিক ৭ মাত্রার এ কম্পনে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে; আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। দেশি-বিদেশি গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে দীর্ঘদিন সঞ্চিত শক্তি মুক্তির কারণেই এই ভূমিকম্পের সৃষ্টি হয়। […]

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন, গ্রামে শোকের ছায়া

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন, গ্রামে শোকের ছায়া রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত আবদুর রহিম (৪৫) ও তাঁর ছেলে আবদুল আজিজ (১২)-এর দাফন শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। ভোর থেকেই জানাজায় অংশ নিতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সাধারণ মানুষ। নিহত বাবা-ছেলের লাশ মাঠে আনা হলে কান্নায় ভেঙে পড়েন জানাজায় অংশ নেওয়া কয়েকশ মানুষ। জানাজা শেষে বাবা-ছেলেকে পাশাপাশি কবরে সমাহিত করা হয়। ঘটনা ঘটে শুক্রবার সকালে, যখন রহিম ও তাঁর ছেলে কসাইটুলীর একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ভবনের ছাদের রেলিং ভেঙে তাদের মাথার ওপর পড়লে দুজনের প্রাণহানি ঘটে। রহিম পুরান ঢাকার গার্ডেন সিটিতে কাপড়ের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নিহত রহিমের ভাই ফিরোজ আলম বলেন, আবদুর রহিম ছিলেন পরিবারের ভরসা। পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ার পর রহিম ঘটনাস্থলেই মারা যান, আর আহত আজিজকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আরেক ভাই মো. নাসির কাঁদতে কাঁদতে বলেন, ‘এক মিনিটে সব শেষ হয়ে গেল। একই সঙ্গে দুজনকে হারানোর ব্যথা সহ্য করা যায় না।’ প্রতিবেশী ও স্কুলশিক্ষক আমির হোসেন বলেন, ‘এক পরিবারের দুই সদস্যকে একসঙ্গে কবর দিতে হলো—এটি অতি কষ্টদায়ক। পুরো গ্রাম শোকাবহ পরিবেশে রয়েছে।’ গতকাল সকালে সারা দেশে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা। এতে শিশুসহ ১০ জন নিহত ও ৬০০-এর বেশি ব্যক্তি আহত হয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৭। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নরসিংদীতে—পাঁচজন, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত আবদুর রহিম (৪৫) ও তাঁর ছেলে আবদুল আজিজ (১২)-এর দাফন শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। ভোর থেকেই জানাজায় অংশ নিতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সাধারণ মানুষ। নিহত বাবা-ছেলের লাশ মাঠে আনা হলে কান্নায় ভেঙে পড়েন জানাজায় অংশ নেওয়া কয়েকশ […]