কার্ভাডভ্যানের চাপায় জামালপুরে অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু

জামালপুরের দিকপাইত এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন, যারা বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জামালপুর থেকে দিকপাইত মুখি একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রাশেদ (৩০) […]
“নিউইয়র্ক সিটিতে একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানির বিশাল শোডাউন”

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগে স্মরণকালের অন্যতম বড় শোডাউন করেছেন একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। কুইন্সের ফরেস্ট হিল স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে ২০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন, যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারতীয় ও অন্যান্য এশীয় ভোটার ছিলেন। নির্বাচনের আগে শেষ র্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস-ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। […]
“ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩ জন”

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। এ সময় নতুন করে আরও ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে […]
“সিলেট-কুমারগাঁও-বাদাঘাট চার লেন প্রকল্পে স্থবিরতা, তিন বছরেও শেষ হয়নি কাজ”

সিলেটের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি আধুনিক, চারলেনের সড়ক, যা শহরের যানজট কমাতে, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন গতি আনবে। ২০২২ সালে কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট ফোর লেন উন্নয়ন প্রকল্প শুরু হলেও জমি অধিগ্রহণের জটিলতা, রাজনৈতিক পরিবর্তন এবং মামলা প্রক্রিয়ার কারণে প্রকল্পের কাজ দীর্ঘ তিন বছরেও শেষ হয়নি। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাদাঘাট হয়ে কুমারগাঁও পর্যন্ত ১২.৭৮ কিলোমিটার […]
“ইস্কাটনে সালমান শাহর ফ্ল্যাট ঘিরে উত্তেজনা, কী খুঁজছে তদন্ত দল?”

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও সমাধান হয়নি। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নিয়েছে, এবং এ নিয়ে চলছে পুলিশি তদন্ত। রমনা থানা পুলিশ সম্প্রতি নায়কের ভাড়া নেওয়া ইস্কাটন প্লাজার ফ্ল্যাটটি পরিদর্শন করেছে। রোববার (২৬ অক্টোবর) পুলিশ ফোর্স নিয়ে ফ্ল্যাটটি পরিদর্শন করেন রমনা থানার ওসি গোলাম ফারুক। তিনি […]
“২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, জানালেন ট্রাম্প”

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বাতিল করেছেন। কিছু সমর্থক রিপাবলিকান নেতারা ট্রাম্পকে অতিরিক্ত মেয়াদে হোয়াইট হাউজে রাখার জন্য এই উপায় নেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে ট্রাম্প স্পষ্টভাবে তা গ্রহণ করছেন না, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাকে এটা করার জন্য বলা […]
“এক-এগারো বাংলাদেশ আর আসবে না: মঈন খান”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখেরও বেশি মিথ্যা মামলা করা হয়েছিল। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান […]
আফগান সীমান্তে সংঘর্ষে নিহত ৫ পাকিস্তানি সেনা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, আফগান দিক থেকে আসা অন্তত ২৫ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের […]
উত্তরা-মতিঝিল রুটে সকাল ১১টা থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক: ডিএমটিসিএল

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হয়েছে। বেলা ১১টার দিকে ডিএমটিসিএলের সরকারি ফেসবুক […]
আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “আজ আমরা চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। দেশের ৬৪ জেলার ৩০০টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে […]