বিমানবন্দরের কার্গো ভিলেজে ছিল না আগুন ডিটেকশন সিস্টেম: লে. কর্নেল তাজুল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে এত ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটত না বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে ফায়ার সার্ভিসের কার্যক্রম সমাপ্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা […]
দেশের ধারাবাহিক অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন

দেশজুড়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে ৭ সদস্যের একটি কোর কমিটি গঠন করেছে সরকার। প্রাথমিকভাবে এই কমিটিই দেশের সাম্প্রতিক সব অগ্নিকাণ্ডের পেছনের কারণ ও দায় নির্ধারণে কাজ করবে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ […]
রুশ ড্রোন হামলায় কাঁপল ইউক্রেনের ১২ শহর, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো পরিবার

একদিনে ইউক্রেনের ১২টি শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি স্থাপনা ও আবাসিক ভবন। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজারো মানুষ, হতাহতের ঘটনাও ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে চালানো এই হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া ও পোলতাভা অঞ্চল। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, খারকিভ প্রদেশের ১২টি শহর প্রায় সম্পূর্ণভাবে বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন […]
ময়মনসিংহে অনলাইন জুয়ার নেশায় নিঃস্ব বহু পরিবার, বাড়ছে হানি ট্র্যাপ ও প্রতারণা

ময়মনসিংহে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তারে বিপর্যস্ত হচ্ছে অসংখ্য পরিবার। শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম দ্রুত অর্থ উপার্জনের লোভে জড়িয়ে পড়ছে এই জুয়ার ফাঁদে। পাশাপাশি বাড়ছে অনলাইন প্রতারণা, হানি ট্র্যাপ ও অপহরণের ঘটনাও। দ্রুত ধনী হওয়ার আশায় অনেকে শুরুতে শখের বশে যুক্ত হলেও, পরে তা পরিণত হচ্ছে ভয়ঙ্কর আসক্তিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন দেখে শহর থেকে […]
বাউফলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের একদিন পর নাহিদ মৃধা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা। পরে এলাকাবাসী মিলে মরদেহটি উদ্ধার করে। […]
রূপপুর পারমাণবিক প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাশলাইস থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন ধরে রাশিয়ান কোম্পানি […]
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৯৫০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালের ভর্তি রোগীদের বিভাগ ও অবস্থান অনুযায়ী সংখ্যা নিম্নরূপ— গত ২৪ ঘণ্টায় ১,৮৪৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র […]
শাপলা প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের কাছে এনসিপির পাঁচ দাবি ও দুই যুক্তি

জাতীয় ফুল ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দের দাবিতে নির্বাচন কমিশনের কাছে পাঁচ দফা দাবি ও দুটি যুক্তি উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৯ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব দাবি ও যুক্তি তুলে ধরে দলটি জানায়, নির্বাচন কমিশন এনসিপির প্রেরিত দরখাস্তগুলো নিষ্পত্তি না করে বিধিবহির্ভূতভাবে নিজেদের ইচ্ছেমতো প্রতীক বরাদ্দ দেওয়ার হুমকি দিচ্ছে, […]
খুলনায় যানজট নিরসনে কেসিসি-কেএমপির যৌথ অভিযান, ৩২ ইজিবাইক আটক

দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) যৌথভাবে অভিযান শুরু করেছে। রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে পরিচালিত এই অভিযানে অনিবন্ধনকৃত ও বহিরাগত ৩২টি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম ও কেএমপির ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম। এ […]
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় আরও ৩ দিন বাড়াল শিক্ষা বোর্ড

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। রোববার (১৯ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]